তীব্র তাপদাহে বেড়েছে বাঙ্গির কদর
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

তীব্র তাপদাহে বেড়েছে বাঙ্গির কদর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৪/২০২৪ ০৫:২০:১৬ পূর্বাহ্ন

তীব্র তাপদাহে বেড়েছে বাঙ্গির কদর

সংগৃহীত


গরমে সারা দেশে জনজীবনে নাভিশ্বাস অবস্থা। প্রচণ্ড গরমে একটু স্বস্তি পেতে বাঙ্গি কিনে নিচ্ছেন অনেকে। এটি গ্রীষ্মকালের ঠান্ডা প্রকৃতির একটি ফল। শিশু-কিশোর থেকে শুরু করে সবাই বাঙ্গি খেতে পছন্দ করেন। 

রাজবাড়ীর গোয়ালন্দে বাঙ্গি নিয়ে চলছে কাড়াকাড়ি। শনিবার গোয়ালন্দের কাঁচাবাজারে বাঙ্গি কিনতে দুপুরে  মানুষের ভিড় দেখা যায়।

বাঙ্গি কিনতে বাজারে আসা সুম্ভু বলেন, তীব্র দাবদাহে বাড়ি থেকে একটা বাঙ্গি নিতে বলেছে। তাই ৮০ টাকা দিয়ে একটা বাঙ্গি কিনেছি। বাঙ্গি কিন্তু গরমে শরীরকে ঠান্ডা করে থাকে।

বাজারের বাঙ্গি ব্যবসায়ী লোকমান সেখ জানান, কয়েকদিনের তাপমাত্রার কারণে বাঙ্গির চাহিদা খুব বেড়েছে। ফরিদপুর থেকে এক ট্রাক বাঙ্গি এনে বিক্রি করছেন। এতে করে কৃষক যেমন লাভবান হচ্ছেন তেমনি তারাও বেচাকেনা করে কিছুটা লাভ করছেন। 

বাঙ্গি নানা উপাদানে ভরপুর।  তাই এ ফল খাওয়ার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

এইচ বি বা



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন