সড়কে বিদ্যুতের খুঁটি ফেলে বিক্ষোভ বেতনের দাবিতে
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

সড়কে বিদ্যুতের খুঁটি ফেলে বিক্ষোভ বেতনের দাবিতে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৪/২০২৪ ০৬:০৩:০৫ পূর্বাহ্ন

সড়কে বিদ্যুতের খুঁটি ফেলে বিক্ষোভ বেতনের দাবিতে

সংগৃহীত


নারায়ণগঞ্জের ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে সড়কে বিদ্যুতের খুঁটি ফেলে বিক্ষোভ করেছেন একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকরা।

রোববার সকাল ৯টা থেকে ফতুল্লার শাসনগাঁও এলাকায় ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে অবন্তি কালার টেক্স লিমিটেডের শ্রমিকরা এ বিক্ষোভ করছেন। অবরোধের কারণে সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। প্রচণ্ড গরমের দাবদাহে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী ও এলাকাবাসী। 

খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ও শিল্প পুলিশের একাধিক টিম সড়ক অবরোধ থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।

জানা যায়, ফতুল্লার শাসনগাঁও এলাকায় অবস্থিত অবন্তি কালার টেক্স লিমিটেডে প্রায় পাঁচ হাজার শ্রমিক রয়েছেন। তারা মার্চ মাসের বেতনভাতার দাবিতে সকাল ৯টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ কারখানাতে কয়েক মাস ধরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ চলছে। 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান, শ্রমিকদের শান্ত করার চেষ্টা চলছে। একই সঙ্গে মালিকপক্ষের সঙ্গেও আলোচনা চলছে।

এইচ বি বা



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন