আদালত গৃহবধূকে স্বামীর কাছ থেকে ফিরিয়ে নিয়ে প্রেমিকের হাতে তুলে দিল
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৪৮ AM

আদালত গৃহবধূকে স্বামীর কাছ থেকে ফিরিয়ে নিয়ে প্রেমিকের হাতে তুলে দিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৪/২০২৪ ০৬:২৮:৫২ AM

আদালত  গৃহবধূকে স্বামীর কাছ থেকে ফিরিয়ে নিয়ে প্রেমিকের হাতে তুলে দিল

সংগৃহীত


এক গৃহবধূকে তার স্বামীর কাছ থেকে নিয়ে প্রেমিকের হাতে তুলে দিয়েছে ভারতের একটি আদালত। সেই সঙ্গেই তাদের প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। 


টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী সন্তানকে বাড়িতে রেখেই প্রেমিকের হাত ধরে চলে যান। প্রেমিকের সঙ্গে চলতি বছরের জানুয়ারি মাস থেকে গুজরাটের আমরেলি জেলায় বাস করছিলেন। এরপর তার স্বামী জোর করে প্রেমিকের বাড়ি থেকে তাকে নিয়ে আসেন এবং স্ত্রীকে তার মায়ের বাড়িতে রাখেন। 

এদিকে প্রেমিকাকে ফিরে পেতে আইনের দ্বারস্থ হন ওই যুবক। ভালোবাসার মানুষের খোঁজ পেতে তিনি হেবিয়াস কর্পাস মামলা করেন। এরপর গুজরাট হাইকোর্ট সেই নারীকে প্রেমিকের কাছে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা নেয়। 

বিচারপতি এওয়াই কোগজে ও এসজে দাভে আবেদনের শুনানিতে জানান, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে ওই নারীকে আদালতের সামনে হাজির করা হয়। ৮ এপ্রিল হাইকোর্টের সামনে হাজির করা হয় ওই নারীকে। তবে তিনি জানিয়ে দেন, যাতে তাকে প্রেমিকের কাছে পৌঁছে দেওয়া হয়। 

ওই নারীর প্রেমিকের আইনজীবী আর্জি জানান, হাইকোর্ট যেন নারীর ইচ্ছাতে সম্মান জানিয়ে তাকে তার প্রেমিকের কাছে পাঠিয়ে দেয়। এরপর আদালত ওই নারীকে তার প্রেমিকের কাছে ফিরিয়ে দেওয়ার আদেশ দেন। 

 শুধু তাই নয়, আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে যুগলকে প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশও দেয় আদালত। 

এইচ বি বা



শীর্ষ সংবাদ:

শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী