ঠোঁটের প্লাস্টিক সার্জারি করে সমালোচনার মুখে এষা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০০ AM

ঠোঁটের প্লাস্টিক সার্জারি করে সমালোচনার মুখে এষা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৪/২০২৪ ০৯:১৮:৫০ AM

ঠোঁটের প্লাস্টিক সার্জারি করে সমালোচনার মুখে এষা

ছবি: সংগৃহীত


কয়েকদিন আগেই প্লাস্টিক সার্জারির কারণে আলোচনায় ছিলেন অভিনেতা রাজকুমার রাও। এবার অভিনেত্রী এষা দেওলকে দেখা গেল সেই একই কারণে সংবাদের শিরোনাম হতে।

সম্প্রতি ঠোঁট সার্জারি করিয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা গেল সেই চিত্র। যা নজর এড়ায়নি নেটিজেনদের। এরপরই এশাকে নিয়ে শুরু হয়েছে ট্রোলিং।

মথুরা কেন্দ্রে বিজেপি প্রার্থী হেমা মালিনীর হয়ে ভোট প্রচারে গিয়েছিলেন দুই মেয়ে এষা ও অহনা। প্রচার শেষে ‘মথুরা’ নিয়ে সংবাদমাধ্যমের সামনে কথা বলতে দেখা যায় হেমা কন্যাদের। তখনই এষার ফুলে ওঠা ঠোঁটের বিষয়টি নজরে পড়ে নেটিজেনদের।

এক নেটিজেন এষার ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘একটা সময় এষাকে দেখতে সুন্দর ছিল, এখন কী হাল হয়েছে?’ কারো মন্তব্য, ‘আপনাকে এখন খানিকটা ক্লাউন (ভাড়)-এর মতো দেখাচ্ছে। যাই করুন না কেন, আগের বয়স আর ফিরে পাবেন না।’ কারোর কথায়, ‘ঈশ্বরই জানেন, কেন যে মানুষ নিজের চেহারা নিয়ে এত বেশি কাটাছেড়া করেন…।’ কেউ লিখেছেন, ‘ঠোটেঁ পিপড়ে কামরেছে নাকি!’

সম্প্রতি ভারত তখতানির সঙ্গে দীর্ঘ ১২ বছরের সংসার ভেঙেছে এষা দেওলের। তাই আপাতত মা হেমার কাছেই থাকছেন এষা। মাঝে শোনা যাচ্ছিল, মায়ের পথে হেঁটে এষাও খুব শীঘ্রই রাজনীতিতে পা রাখবেন।

২০০২ সালে ‘মেরে দিল সে পুচে’র হাত ধরে বলিউডে পা রেখেছিলেন এষা দেওল। ‘তুম জানো না হাম’, ‘ধুম’, ‘যুবা’, ‘নো এন্ট্রি’, ‘কাল’, ‘পেয়ারে মোহন’, ‘কাশ’, ‘ম্যায় আইসা হি হুঁ’, ‘ডার্লিং’, ‘জাস্ট ম্যারেড’ মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।  

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব