কক্সবাজারে এলোপাতাড়ি গুলিতে প্রাণ গেল বাবা-ছেলের
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

কক্সবাজারে এলোপাতাড়ি গুলিতে প্রাণ গেল বাবা-ছেলের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৪/২০২৪ ০৫:১৮:৫৯ পূর্বাহ্ন

কক্সবাজারে এলোপাতাড়ি গুলিতে প্রাণ গেল বাবা-ছেলের

সংগৃহীত




কক্সবাজারের রামুতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে বাবা ও ছেলে নিহত হয়েছেন। রোববার দিনগত রাত ১টার দিকে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের থোয়াইংগাকাটা ঘোনারপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।



নিহতরা হলেন- ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে জাফর আলম (৫২) ও তার ছেলে মোহাম্মদ সেলিম (৩৩)।


গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল চৌধুরী জানান, সোমবার রাত ১টার দিকে গর্জনিয়া উত্তর থোয়াঙ্গাকাটা নজরুলের দোকানে স্থানীয়দের সঙ্গে বসে আলাপ করছিলেন জাফর আলম ও তার ছেলে মোহাম্মদ সেলিম। হঠাৎ কালো মুখোশ পরা একদল অস্ত্রধারী ডাকাত এসে তাদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। পরে ধারাল দা-কিরিচ দিয়ে কুপিয়ে তাদের মৃত্যু নিশ্চিত করে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


স্থানীয়দের ধারণা, গরু পাচারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, ঘটনাটি তদন্তনাধীন। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।


এইচ বি বা



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন