ইন্টারনেট ব্যবসা নিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষ, আ.লীগ নেতাসহ আহত অর্ধশতাধিক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

ইন্টারনেট ব্যবসা নিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষ, আ.লীগ নেতাসহ আহত অর্ধশতাধিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৪/২০২৪ ০৭:১৯:১৬ পূর্বাহ্ন

ইন্টারনেট ব্যবসা নিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষ, আ.লীগ নেতাসহ আহত অর্ধশতাধিক

সংগৃহীত


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় এক আওয়ামী লীগ নেতার সঙ্গে ইন্টারনেট ব্যবসায়ীর কথা কাটাকাটি নিয়ে দুই গোষ্ঠীতে সংঘর্ষ হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার নূরপুর ইউনিয়নের পুরাসুন্ধা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।



এর আগের দিন সন্ধ্যায় নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইসহাক আলী সেবন ও ইন্টারনেট ব্যবসায়ী জুনায়েদ তালুকদারের মাঝে কথা কাটাকাটি হয়েছিল।


এ তথ্য নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া জানান, আগের দিনের ঝগড়া নিয়ে দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ একে অন্যের উপর ইটপাটকেল ও বিভিন্নরকম দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে প্রায় ৫০ জন আহত হয়েছেন। তাদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে।


এইচ বি বা



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন