আগামী শনিবার জানা যাবে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও বাড়বে কি না
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

আগামী শনিবার জানা যাবে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও বাড়বে কি না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৪/২০২৪ ০২:০২:৪৬ পূর্বাহ্ন

আগামী শনিবার জানা যাবে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও বাড়বে কি না

ছবি: সংগৃহীত


চলমান তাপপ্রবাহ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়বে কি না সে বিষয়ে আগামী শনিবারের মধ্যে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সচিবালায়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

বর্তমান তাপপ্রবাহ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবে কি না, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, তাপমাত্রার কথা বলা যায় না। আপ-ডাউন হয়। আমাদের দুদিন (শুক্র ও শনিবার) বন্ধ আছে, আমরা একটু দেখি। দেখে তারপর আমরা সিদ্ধান্ত নেবো।

আবহাওয়া দপ্তরের সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, তারা বলেছে যে তাপমাত্রাটা বাড়তে পারে। কিন্তু আমাদের মন্ত্রী মহোদয় বিদেশে আছেন। উনি কালকেই (শুক্রবার) বোধহয় ফিরবেন, তিনি ফেরার পর আমরা সিদ্ধান্ত নেবো।

তাপপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাসের প্রেক্ষাপটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কিছু প্রস্তাবনা দিয়েছে। যদি স্কুল খোলা রাখা হয় তবে শিশুদের স্কুলের সময় এগিয়ে আনা এবং ক্লাস সংখ্যা কমানোরও প্রস্তাব দিয়েছে তারা। এ বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করছেন কি না, জানতে চাইলে শামসুন নাহার বলেন, সেটা নিয়ে কাজ করবো পরে। আগে সামনের যেটা আছে সেটা শেষ করে নিই।

আপনাদের বিকল্প কোনো পরিকল্পনা আছে কি না, এ বিষয়ে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, অনলাইন তো আছে, সেটা আমরা পরে দেখবো। গ্রাম পর্যায়ে স্কুল আছে, তারা অনলাইনে অভ্যস্ত না। অতএব সবকিছু চিন্তা করেই আমাদের কাজ করতে হবে।

সবাই আপনাদের দিকে তাকিয়ে আছে, এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সেজন্যই আমরা শুক্র বা শনিবারের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নেবো। দুদিনের মধ্যে আমরা সিদ্ধান্ত নিতে চাই। আমরা আপনাদের সিদ্ধান্ত জানিয়ে দেবো।

এখন দেশের বেশিরভাগ অংশজুড়েই বইছে তাপপ্রবাহ। কোথাও কোথাও তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করেছে, অর্থাৎ দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে। ঈদুল ফিতর ও নববর্ষের ছুটি শেষে গত রোববার (২১ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। কিন্তু প্রচণ্ড গরমের কারণে ছুটি এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী রোববার (২৮ এপ্রিল) থেকে স্কুল খোলার কথা।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন