মুনাফার বদলে মানুষ ও পৃথিবীকে গুরুত্ব দিয়ে এডিবির সেফগার্ড পলিসি সংশোধনের দাবী
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

মুনাফার বদলে মানুষ ও পৃথিবীকে গুরুত্ব দিয়ে এডিবির সেফগার্ড পলিসি সংশোধনের দাবী

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৪/২০২৪ ০৯:৪৫:২০ পূর্বাহ্ন

মুনাফার বদলে মানুষ ও পৃথিবীকে গুরুত্ব দিয়ে এডিবির সেফগার্ড পলিসি সংশোধনের দাবী

ছবি: নিজস্ব


মুনাফার বদলে মানুষ ও পৃথিবীকে গুরুত্ব দিয়ে  এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবির সুরক্ষা নীতি পরিবর্তনের দাবী জানিয়ে সুনামগঞ্জে কৃষকদের অভিনব রালী অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সুনামগঞ্জ  সদর উপজেলার দেখার হাওর পাড়ের রঙ্গের বাজারে উন্নয়ন সংস্থা হাউস, ক্লিন ও বিডব্লিওজিওডি "প্রটেক্ট পিপল এন্ড প্রানেট ওভার প্রফিট” শিরোনামে এক অভিনব কর্মসূচীর আয়োজন করে। নারী, কৃষক ও তরুণেরা লাঙ্গল, জোয়াল, জাল, কোদাল ও কাঁচি সহ জীবন ও জীবিকার সাথে সম্পর্কিত উপকরণ সহ এতে অংশগ্রহণ করে। 

অংশগ্রহনকারীরা পরিবেশগত এবং সামাজিক সুরক্ষা, শ্রমের মান এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত জ্বালানি রুপান্তর নিশ্চিতকরণ, জীবাশ্ম জ্বালানি ও ভুয়া প্রযুক্তিতে বিনিয়োগ বন্ধ এবং নবায়ন যোগ্য জ্বালানি তে অর্থায়ন করে বাংলাদেশ কে সহায়তা করা এবং এডিবির লাভজনক কার্যক্রমকে সুরক্ষিত করা বন্ধ করণের দাবী জানান।

রালীতে উপস্থিত ছিলেন হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, অনির্বান মহিলা সংঘের সভাপতি শিল্পী বেগম, পরিবেশ ও উন্নয়নে তারুণ্যের সভাপতি ফারুক আহমদ, যুব নেতা বাবলু মিয়া, মাহিন চৌধুরী, আকাশ মিয়া, রিনা বেগম, ফারজানা আক্তার প্রমুখ।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা