দলীয় সিদ্ধান্ত অমান্য করায় শাল্লার বিএনপির সভাপতি বহিষ্কার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় শাল্লার বিএনপির সভাপতি বহিষ্কার

পাবেল আহমেদ, শাল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৪/২০২৪ ০৮:৪০:১৫ পূর্বাহ্ন

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় শাল্লার বিএনপির সভাপতি বহিষ্কার

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের শাল্লায় উপজেলা বিএনপির সভাপতিকে বহিষ্কার করা হয়েছে। জানা যায় দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকারকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে তাকে।

আজ শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক এক চিঠিতে তাকে বহিষ্কারের কথা জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে , দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আওয়াল বলেন গনেন্দ্র চন্দ্র সরকারকে বহিষ্কারের বিষয়টি শতভাগ নিশ্চিত। তিনি বলেন দল করলে দলের সিদ্ধান্ত মানতে হবে,দলের পক্ষে থাকতে হবে। চিঠি সবার কাছে আছে, প্রকাশও হয়েছে।

এদিকে উপজেলা বিএনপির সভাপতি গনেন্দ্র চন্দ্র সরকারকে বহিষ্কারের বিষয়টি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড: নুরুল ইসলাম নুরুলও নিশ্চিত করেছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা