হানিফ সংকেতের পেজ হ্যাক করে কুরুচিকর পোস্ট
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০০ AM

হানিফ সংকেতের পেজ হ্যাক করে কুরুচিকর পোস্ট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৪/২০২৪ ১১:৪৭:০৫ AM

হানিফ সংকেতের পেজ হ্যাক করে কুরুচিকর পোস্ট

ছবি: সংগৃহীত


ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র সঞ্চালক এবং নির্মাতা হানিফ সংকেতের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। আজ রোববার (২৮ এপ্রিল) ফেসবুকে এ তথ্য জানিয়েছেন সঞ্চালক নিজেই। তবে অল্প সময়ের মধ্যেই হানিফ সংকেতের কারিগরি দল পেজের নিয়ন্ত্রণ নিয়েছে। এই পেজে ১ কোটির বেশি অনুসারী রয়েছেন।

এ ব্যাপারে ফেসবুকে হানিফ সংকেত লিখেছেন, ‘সুহৃদ, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, কিছুক্ষণ আগে কে বা কারা আমার এ পেজ হ্যাক করে সেখানে অত্যন্ত অরুচিকর একটি দৃশ্য সংযোজন করে, যা খুব দ্রুততম সময়ের মধ্যেই আমার টেকনিক্যাল টিম অত্যন্ত দক্ষতার সঙ্গে অপসারণ করে।’

তিনি আরও লিখেছেন, ‘আমাদের এই পোস্ট দেওয়ার আগেই অনেকে পেজ হ্যাক হওয়ার বিষয়টি বুঝতে পেরে আমাদের সতর্ক করেছেন। সেজন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’ জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনা করেন হানিফ সংকেত। এতে সমাজের নানা অসংগতি নিয়ে নাটিকা, কৌতুক, আশাবাদের গান ও তৃণমূল মানুষের সাফল্য তুলে ধরা হয়।  

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব