ঢাকায় সৌদি দূতাবাসে হিফজুল হাদিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

ঢাকায় সৌদি দূতাবাসে হিফজুল হাদিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৫/২০২৪ ০৯:১৯:২২ পূর্বাহ্ন

ঢাকায় সৌদি দূতাবাসে হিফজুল হাদিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত


ঢাকায় সৌদি দূতাবাসে অনুষ্ঠিত হয়ে গেল হিফজুল হাদিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। দূতাবাসের গ্র্যান্ড হলে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।

মঙ্গলবার (৩০ এপ্রিল)  আয়োজিত এই অননুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রিলিজিয়াস অ্যাটাশেসহ অন্যান্য দূতাবাস কর্মকর্তারা।

দেশের ৮টি বিভাগের ৯টি অঞ্চলে এই প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।

প্রতিটি অঞ্চল থেকে ১০ জন করে বিজয়ীগণ ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ফাইনাল প্রতিযোগিতায় প্রথম বিজয়ীর জন্য ওমরাহ পালন করার সুযোগসহ নগদ ৬৫ হাজার টাকা পুরস্কার, ২য় পুরস্কার ৬০ হাজার ও ৩য় পুরস্কার ৫৫ হাজার টাকাসহ প্রথম ১০ জনকেই দেওয়া হয় ক্রেস্ট ও সনদ।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত জানায় চলতি বছরও বাংলাদেশি হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন কার্যক্রম ঢাকায় করা হবে। রুট টু মক্কা ইনিশিয়েটিভের অধীনে হজযাত্রীদের ব্যাগও বিমানবন্দর থেকে সরাসরি হজযাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে চলে যাবে।

ফলে সৌদিতে গিয়ে হজযাত্রীদের আর বিমানবন্দরে অপেক্ষা করতে হবে না।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন