লাল মনোকিনিতে উষ্ণতা ছড়ালেন ঋদ্ধিমা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৫ AM

লাল মনোকিনিতে উষ্ণতা ছড়ালেন ঋদ্ধিমা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৫/২০২৪ ০৬:৪৪:৪৫ AM

লাল মনোকিনিতে উষ্ণতা ছড়ালেন ঋদ্ধিমা

ছবি: সংগৃহীত


গরমে অনেক টলিউড তারকাই পাড়ি জমাচ্ছেন পাহাড়ে বা সমুদ্র সৈকতে। উদ্দেশ্য, নিজের মতো করে একান্তে সময় কাটানো। অভিনেত্রী ঋদ্ধিমাও স্বামী সন্তানকে নিয়ে সমুদ্রের ধারে গেলেন ছুটি কাঁটাতে। সেখানে গিয়েই বোল্ড অবতারে ধরা দিয়েছেন তিনি। যেসব ছবি উষ্ণতা ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

স্বামী-সন্তান নিয়ে থাইল্যান্ডে ঘুরতে গেছেন ঋদ্ধিমা। থাইল্যান্ডের রিসোর্টে পুলের ধারে বসে থাকতে দেখা গেছে অভিনেত্রীকে। লাল রঙের মনোকিনি, তার ওপরে সাদা রঙের শার্ট। কাঁধ থেকে সেই শার্ট খুলে পড়তেই দেখা গেল খোলা পিঠ।

খোলা চুলে একেবারেই নো মেকআপ লুকস। পোজ দিয়েছেন ক্যামেরায়। পুলের ধারে বসে গরম উপভোগ করছেন ঋদ্ধিমা। লাল মনোকিনিতে অসম্ভব সুন্দর লাগছিল অভিনেত্রীকে। সেই ছবি শেয়ার করে ক্যাপশনে গৌরবপত্নি লিখেছেন, শ্বাস নিলেই সেটাকে বেঁচে থাকা বলে না, আনন্দের মুহূর্তগুলোকে নিয়ে বেঁচে থাকা বলে। আর আমি আনন্দে থাকি ঘুরতে গিয়ে।

প্রসঙ্গত, এর আগে সদ্যোজাত সন্তানকে নিয়ে পাহাড়ে গিয়েছিলেন গৌরব ও ঋদ্ধিমা। দুজনেই ভীষণ ঘুরতে ভালবাসেন, একটু ছুটি পেলেই বেরিয়ে পড়েন। জীবনে ছোট্ট ছেলে ধীর আসার পরেও সেই রুটিনে কিন্তু ছেদ পড়েনি।

কয়েকমাস আগেই ধীরকে নিয়ে দার্জিলিং গিয়েছিলেন ঋদ্ধিমা ও গৌরব। এই জায়গায় নিয়ে গৌরব ও ঋদ্ধিমা দুজনেই আবেগপ্রবণ হয়েছিলেন। কারণ কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে ঋদ্ধিমাকে প্রেম নিবেদন করেছিলেন গৌরব। আর ছেলে ধীরকে নিয়ে তারা ফিরে গিয়েছিলেন সেখানেই।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব