কবরস্থান থেকে সাত কঙ্কাল চুরি,মৃতদের আত্মীয়স্বজন ও গ্রামবাসী ক্ষুব্ধ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

কবরস্থান থেকে সাত কঙ্কাল চুরি,মৃতদের আত্মীয়স্বজন ও গ্রামবাসী ক্ষুব্ধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭/০৫/২০২৪ ০৯:১২:৩১ পূর্বাহ্ন

কবরস্থান থেকে সাত কঙ্কাল চুরি,মৃতদের আত্মীয়স্বজন ও গ্রামবাসী ক্ষুব্ধ

ছবি: সংগৃহীত


জামালপুরের ইসলামপুরে একটি পারিবারিক কবরস্থান থেকে সাতটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। তবে বিষয়টি সম্পর্কে অবগত নয় থানা পুলিশ।

সোমবার (০৬ মে) বিকেলে বিষয়টি জানতে পেরে কবরস্থানে জড়ো হয়েছেন স্থানীয়রা।


এর আগে রোববার (০৫ মে) রাতে কোনো এক সময় উপজেলা সদর ইউনিয়নের পাঁচ বাড়িয়া উত্তরপাড়া কবরস্থানে এ ঘটনা ঘটে।
নিহত মরদেহগুলোর স্বজন ও স্থানীয়রা জানান, গতরাতে একই কবরস্থান থেকে কে বা কারা মরদেহগুলো নিয়ে যায়। আজ বিকেলে তারা বিষয়টি জানতে পারে।


কবরস্থানে এসে সাতটি কবরে গর্ত ও মরদেহগুলোর চুল এবং দেহের অংশ বিশেষ পরে থাকতে দেখেন তারা। কয়েকটি কবরে মরদেহ নেই।
এ ঘটনায় আতঙ্কিত তারা। এ অবস্থায় বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।


চুরির বিষয়টি নিশ্চিত করে স্থানীয় চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিন বলেন, আমি ঘটনাটি শুনেছি। মৃতদের আত্মীয়স্বজন এবং গ্রামবাসী এই ঘটনায় ক্ষুব্ধ।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সুমন তালুকদার বলেন, আমারা বিষয়টি সম্পর্কে অবগত নয়। কেউ জিডি অথবা অভিযোগ দিতে আসেনি।  

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন