ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ও ফিলিস্তিনের সমর্থনে উড়লো ১২ ফুট লম্বা ঘুড়ি
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ও ফিলিস্তিনের সমর্থনে উড়লো ১২ ফুট লম্বা ঘুড়ি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭/০৫/২০২৪ ০৯:১৭:৩৭ পূর্বাহ্ন

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ও ফিলিস্তিনের সমর্থনে উড়লো ১২ ফুট লম্বা ঘুড়ি

ছবি: সংগৃহীত


কুড়িগ্রামে ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা জানিয়ে তাদের পতাকার আদলে ১২ ফুট দৈর্ঘ্যের ঘুড়ি উড়িয়েছেন একদল যুবক।

সোমবার (৬ মে) বিকেলে কুড়িগ্রাম ধরলা সেতুপাড় এলাকায় জেগে ওঠা চরে ঘুড়িটি উড়িয়েছেন আয়োজকরা। এসময় বাংলাদেশের জাতীয় পতাকার নিচে ফিলিস্তিনি পতাকার আদলে তৈরি ঘুড়ি ওড়ানোর এমন আয়োজন দেখতে উৎসুক জনতা ভিড় করেন।

স্থানীয় যুবকরা জানান, ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র্র গঠনের দাবিতে কুড়িগ্রামে এ ঘুড়ি উড়িয়েছেন তারা।

তারা আরও বলেন, আমরা সংঘাত চাই না। কিন্তু বিশ্ব শান্তির আড়ালে মোড়ল রাষ্ট্রের দ্বিমুখী আচরণ দখলদার ইসরাইলকে আরও মারমুখী করে তুলেছে। তারা সেখানে নির্বিচারে শিশু-বৃদ্ধ, নর-নারীকে নির্বিচারে হত্যা করছে। আমরা ফিলিস্তিনের মানুষের বিজয়ের জন্য ও ইসরায়েলী গণহত্যার প্রতিবাদে এ ঘুড়ি ওড়ালাম।

ঘুড়ির তৈরি কাজে অংশ নেওয়া যুবক রেজাউল করিম জানান, ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিতে বাঁশ, কাঠ ও পেপার দিয়ে টানা এক সপ্তাহ ধরে আমরা ঘুড়িটি বানিয়েছি। ফিলিস্তিনকে জোর সমর্থন করা আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন