ফ্যাশন ইভেন্ট শাড়ি পড়ে নজর কাড়লেন আলিয়া
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

ফ্যাশন ইভেন্ট শাড়ি পড়ে নজর কাড়লেন আলিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৭/০৫/২০২৪ ০৪:১৩:২২ পূর্বাহ্ন

ফ্যাশন ইভেন্ট শাড়ি পড়ে নজর কাড়লেন আলিয়া


বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। অভিনয় গুণে অনেক আগেই নিজের জাত চিনিয়েছেন মহেশ কন্যা।

ভারতের কাঁটাতার পেরিয়ে ছড়িয়েছে তার খ্যাতি। অভিনয়ের প্রতি যেমন যত্নশীল, তেমনি ফ্যাশনেও সচেতন এ নায়িকা। বিশ্বের অন্যতম বড় ফ্যাশন ইভেন্ট মেট গালাতে শাড়ি পরে হাজির হয়ে নজর কাড়লেন আলিয়া।

মেট গালায় তোলা বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আলিয়া ভাট। তাতে দেখা যায়, ফ্লোরা শাড়ি পরেছেন আলিয়া। এ শাড়ির লম্বা একটি আঁচল পড়ে আছে ফ্লোরে। শরীর থেকে যেন ঠিকরে পড়ছে রূপের দ্যুতি!

আলিয়া শাড়ির সঙ্গে পরেন বাস্টিয়ার ব্লাউজ। যাতে রয়েছে প্লাঞ্জিং সুইটহার্ট নেকলাইন, রাফলড হাতা। ব্লাউজে রয়েছে সূক্ষ্ম হাতের কাজ। সেখানেও স্টোনের কাজ রয়েছে। গহনা হিসেবে বেছে নেন একটি মাং টিকা। মাথায় একটি ব্যান্ড, স্টেটমেন্ট কানের দুল, হাই হিল ও আংটি।

ইন্ডিয়া টুডের তথ্য অনুসারে, আনাইতা শ্রফ আদজানিয়ার স্টাইলে শাড়িটি তৈরি করেছেন ডিজাইনার সব্যসাচী মুখার্জি। এ শাড়িতে রয়েছে ২৩ ফুট লম্বা এমব্রয়ডারি করা আঁচল। শাড়িটি তৈরিতে ব্যবহার করা হয়েছে সিল্ক ফ্লস, গ্লাস বিডিং, রত্নপাথর, গোলাপী-সবুজ রঙের ফুল, পুঁতির ট্যাসেল। এসবই হাতের কাজ। শাড়িটির অন্যতম আকর্ষণ সামনের দিকে থাকা রাফলড প্লিট। ১৬৫ জন কর্মী ১ হাজার ৯৬৫ ঘণ্টায় শাড়িটি তৈরি করেছেন।

এবারই প্রথম নয়, গত বছরও মেট গালায় হাজির হয়েছিলেন আলিয়া। তবে গত বছর আলিয়া পরেছিলেন সাদা রঙের গাউন। পুরো গাউন জুড়ে শোভা পাচ্ছিল মুক্তা।


এলএইচ



শীর্ষ সংবাদ:

সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
হা/মের উ/পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ/ত্যু
জকিগঞ্জে সড়কে প্রা/ণ গেল যুবকের