সকালে নতুন মোটরসাইকেল কিনে বিকালে নিহত যুবক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

সকালে নতুন মোটরসাইকেল কিনে বিকালে নিহত যুবক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৫/২০২৪ ০৯:২২:৪১ পূর্বাহ্ন

সকালে নতুন মোটরসাইকেল কিনে বিকালে নিহত যুবক

ছবি: সংগৃহীত


গাজীপুরে গরুভর্তি পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নাহিদ হাসান (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ মে) বিকালে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া সড়কের বড়চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত নাহিদ হাসান কালিয়াকৈর উপজেলার জাথালিয়া পশ্চিমপাড়া এলাকার মইজ উদ্দিনের ছেলে।

জানা গেছে, সকালে নতুন একটি মোটরসাইকেল কেনে নাহিদ। বিকাল সাড়ে পাঁচটার দিকে নতুন মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে ফুলবাড়ীয়া বাজারের দিকে যাচ্ছিল। পথে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুভর্তি একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে।

এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে সড়কের পাশে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নাহিদ হাসান নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নাহিদের লাশ উদ্ধার করে ফুলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা।

ফুলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের এসআই সোহেল মোল্লা বলেন, নিহত নাহিদের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর পিকআপসহ চালক পালিয়ে যান।

এম সি



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন