প্রার্থীর পক্ষ নেওয়ায় আনসার সদস্য আটক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

প্রার্থীর পক্ষ নেওয়ায় আনসার সদস্য আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৫/২০২৪ ০৫:১৪:০৪ পূর্বাহ্ন

প্রার্থীর পক্ষ নেওয়ায় আনসার সদস্য আটক


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট চেয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় এক আনসার সদস্যকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

বুধবার (৮ মে) সকালে কালিগঞ্জ থানা পুলিশ তাকে ধলবাড়িয়া ইউপির মৌখালী কেন্দ্র থেকে থানায় নিয়ে আসে।

আটক আনসার সদস্য তৈয়েবুর রহমান কালিগঞ্জ উপজেলার পানিয়া গ্রামের আবু বক্করের ছেলে। তিনি ধলবাড়িয়া ইউনিয়নের মৌখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করছিলেন।

তৈয়েবুর রহমান ঘোড়া প্রতীকের প্রার্থী সাঈদ মেহেদীর পক্ষে ভোট চেয়ে তার নিজস্ব ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। নির্বাচন শুরু হলে বিষয়টি সকলের নজরে এলে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহীন বলেন, তাকে প্রত্যাহার করে থানায় আটক রাখা হয়েছে। নির্বাচন শেষ হলে ইউএনও এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দিপংকার দাশ বলেন, বিষয়টি শুনেছি। পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।

তবে সাতক্ষীরা আনসার এডজুটেন্ট মোরশেদা খানম জানিয়েছেন, তিনি অসুস্থ হয়ে পড়ায়, তাকে পরিবর্তন করা হয়েছে।


এলএইচ



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন