১০ বছরের শিশুর গলায় ফাঁস
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

১০ বছরের শিশুর গলায় ফাঁস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯/০৫/২০২৪ ১০:৩৬:৪৩ পূর্বাহ্ন

১০ বছরের শিশুর গলায় ফাঁস

ছবি: সংগৃহীত


রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া এলাকার একটি বাসায় নুসরাত জাহান তাফরিন (১০) নামে এক শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তার বাবা-মা দাবি করেছেন, একা বাসায় খেলার ছলে গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়েছিল নুসরাত।

বুধবার (০৮ মে) সন্ধ্যার দিকে দনিয়া আনন্দবাজার এলাকার একটি বাসার নিচতলায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে বাবা-মা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক নুসরাতকে মৃত ঘোষণা করেন।

বরিশালের কোতোয়ালি থানার নলচর গ্রামের মো. ইউসুফ ও ইতি আক্তার দম্পতির মেয়ে নুসরাত। দুই ভাইবোনের মধ্যে সে ছিল বড়।

যাত্রাবাড়ীর তামীরুল মিল্লাত কামিল মাদরাসার পঞ্চম শ্রেণিতে পড়ত সে।

হাসপাতালে তার বাবা-মা জানান, গত মঙ্গলবার (০৭ মে) সৌদি প্রবাসী ইউসুফ দেশে আসেন।

বুধবার সন্ধ্যায় সবাই একসঙ্গে খাওয়া-দাওয়া করে স্বামী-স্ত্রী এবং তাদের ছোট ছেলেকে নিয়ে কেনাকাটা করতে বাইরে বের হন। এ সময় বাসায় মেয়ে নুসরাতকে একা রেখে যান তারা। নিরাপত্তার জন্য দরজার বাইরে থেকে তালা দিয়ে যান। 

রাত সাড়ে ৮টার দিকে তারা বাসায় ফিরে রুমের তালা খুলে ভেতরে ঢুকে দেখতে পান, বারান্দার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে ঝুলছে নুসরাত। সঙ্গে সঙ্গে ঝুলন্ত অবস্থায় থেকে তাকে নামিয়ে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। তবে চিকিৎসক পরীক্ষানিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, শিশুটির মা-বাবা দাবি করেছেন, খেলার ছলে গলায় ফাঁস দিয়ে থাকতে পারে নুসরাত। তবে বিস্তারিত তদন্তের জন্য ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে। শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন