টঙ্গী থেকে উত্তরা দিয়াবাড়ি পর্যন্ত শাটল বাস চালু বিআরটিসির
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

টঙ্গী থেকে উত্তরা দিয়াবাড়ি পর্যন্ত শাটল বাস চালু বিআরটিসির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৫/২০২৪ ০৩:৩৩:৪৭ পূর্বাহ্ন

টঙ্গী থেকে উত্তরা দিয়াবাড়ি পর্যন্ত শাটল বাস চালু বিআরটিসির


গাজীপুরের টঙ্গী থেকে উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশন পর্যন্ত শাটল বাস সার্ভিস চালু করলো বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি)। প্রতিদিন সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত এ বাস সার্ভিস দেয়া হবে।

বৃহস্পতিবার (৯ মে) দুপুর ১২টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ বাস সার্ভিসের উদ্বোধন করেন গাজীপুর ২ আসনের সাংসদ মো. জাহিদ আহসান রাসেল। 

প্রথম ধাপে টঙ্গীর স্টেশন রোড থেকে উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশন পর্যন্ত এ সার্ভিস চালু হলেও পরবর্তীতে টঙ্গীর স্টেশন রোড থেকে এলিভেটেড এক্সপ্রেস ফার্মগেট পর্যন্ত এ সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন বিআরটিসি কর্তৃপক্ষ।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিআরটিসি) জেনারেল ম্যানেজার মেজর নিজাম উদ্দিন বলেন, আজ থেকে ১১টি শাটলবাসের সার্ভিস চালু হয়েছে। প্রতি দশ মিনিট পর পর একটি বাস ছেড়ে যাবে। প্রতিদিন প্রায় এক লক্ষ যাত্রী এ সুবিধা ভোগ করতে পারবে বলেও জানান তিনি।

জানা গেছে, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ১১টি বিআরটিসির শাটল বাস দিয়ে এ সার্ভিস পরিচালনা করা হবে। প্রথম ধাপের এই কার্যক্রমে টঙ্গী স্টেশন রোড থেকে উত্তরা দিয়াবাড়ি পর্যন্ত যাত্রীকে ২২ টাকা করে জনপ্রতি ভাড়া গুনতে হবে।


এলএইচ



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন