কন্যাসন্তানকে দত্তক নিলেন পরীমণি
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

কন্যাসন্তানকে দত্তক নিলেন পরীমণি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৫/২০২৪ ০৮:৪৬:০৬ পূর্বাহ্ন

কন্যাসন্তানকে দত্তক নিলেন পরীমণি

ছবি: সংগৃহীত


ছয় দিনের এক কন্যাসন্তানকে দত্তক নিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। শিশুটির নাম সাফিরা সুলতানা প্রিয়ম। আজ বৃহস্পতিবার (৯ মে) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরীমণি নিজেই।  তিনি বলেন, ‘ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! পৃথিবীতে আসার ছ’দিন হল ওর। আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে।’

দত্তক নেওয়া প্রসঙ্গে এই নায়িকা বলেন, ‘আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হল, আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন। জীবনে কোনও দিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি আমি। তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন, তাই মাথা পেতে নিয়েছি।’

মেয়ের ছবি আপাতত প্রকাশ করছেন না জানিয়ে পরীমণি বলেন, ‘ওর ছবি এখনই দিচ্ছি না। কেউ রাগ করবেন না! মা তো... আর কিছু দিন যাক।’

ঢাকাই ছবির এই নায়িকা ‘গুণিন’ ছবির সেটে অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেছিলেন। এরপর ২০২২ সালের ১০ আগস্ট শাহীম মুহাম্মদ রাজ্য নামে এক পুত্রসন্তানের জন্ম দেন তিনি। তবে বিয়ে বিচ্ছেদের পর এখন কাজ ও সন্তান নিয়েই ব্যস্ত সময় কাটছে পরীমণির।

এম সি



শীর্ষ সংবাদ:

সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
হা/মের উ/পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ/ত্যু
জকিগঞ্জে সড়কে প্রা/ণ গেল যুবকের