আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১/০৫/২০২৪ ০৯:৫৬:৫০ পূর্বাহ্ন

আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু

ছবি: সংগৃহীত


গাজীপুরের কালীগঞ্জে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ইমরান (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ মে) উপজেলার মোক্তারপুর ইউনিয়নের একুতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান একুতা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

সন্ধ্যায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাদ দিয়ে ওসি জানান, শুক্রবার দুপুরে আম পাড়ার জন্য ইমরানকে গাছে উঠতে বলেন জনৈক মোসলেহ উদ্দিন মাস্টারের পরিবারের লোকজন। পরে ইমরান দড়ি ও ব্যাগ নিয়ে গাছে উঠে আম পাড়া শুরু করে। এর একপর্যায়ে পা পিছলে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন