তেলবাহী ট্যাংকলরির ধাক্কায় নিহত ২,চালক ও হেলপার আটক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

তেলবাহী ট্যাংকলরির ধাক্কায় নিহত ২,চালক ও হেলপার আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১/০৫/২০২৪ ১০:২১:৫৮ পূর্বাহ্ন

তেলবাহী ট্যাংকলরির ধাক্কায় নিহত ২,চালক ও হেলপার আটক

ছবি: সংগৃহীত


দিনাজপুর সদর উপজেলায় তেলবাহী ট্যাংকলরির ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। 

শনিবার (১১ মে) ভোর সোয়া ৫টার দিকে উপজেলার কাউগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাজারের নৈশপ্রহরী বিশ্বনাথপুর এলাকার বাসিন্দা আজাহার আলী (৬০) ও দোকানের ক্রেতা হাটখোলা এলাকার বাসিন্দা রানা (২৫)।

এ ঘটনায় ট্যাংকলরির চালক কুষ্টিয়ার রাহিনী বটতলার বাসিন্দা রাজু খন্দকার ও তার সহকারী (হেলপার) একই এলাকার সোহাগকে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, কাউগা এলাকার আব্দুস সোবহানের চায়ের দোকানে অবস্থান করছিলেন নৈশপ্রহরী আজহার ও চা খেতে আসা রানা। হঠাৎ ট্যাংকলরিটি ওই চায়ের দোকানে উঠিয়ে দিলে ঘটনাস্থলেই মারা যান আজহার।

আর গুরুতর আহত অবস্থায় রানাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘুমন্ত অবস্থায় ট্যাংকলরিটি চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন এ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ট্যাংকলরির চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন