সৎ মায়ের চেয়ে বয়সে ৫ বছরের বড় ছিলেন অভিনেত্রী
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১২ AM

সৎ মায়ের চেয়ে বয়সে ৫ বছরের বড় ছিলেন অভিনেত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৫/২০২৪ ১১:৫০:৪৬ AM

সৎ মায়ের চেয়ে বয়সে ৫ বছরের বড় ছিলেন অভিনেত্রী

ছবি: সংগৃহীত


বলিউডে অনেক অবাক করার মতোই ঘটনা রয়েছে। যার মধ্যে অন্যতম একটি অভিনেতা কবীর বেদী ও তার মেয়ে অভিনেত্রী পুজা বেদীর ব্যক্তিজীবন। আমির খানের ‘জো জিতা ওহি সিকান্দর’ ছবিতে কাজ করে খ্যাতি অর্জন করেছে অভিনেত্রী পুজা বেদী। তার বাবা অভিনেতা কবীর বেদী ব্যক্তিজীবনে বিয়ে করেছিলেন চারটি।

অবাক করার বিষয় হচ্ছে, পুজা বেদী তার সৎ মায়ের চেয়ে বয়সে ৫ বছরের বড়। অভিনেত্রীর বাবা চতূর্থবারের মতো যাকে বিয়ে করেছিলেন, তার চেয়ে বয়সে ৫ বছরের বড় ছিলেন মেয়ে পূজা বেদী। সে হিসেবে নিজের সৎ মায়ের চেয়ে বয়সে বড় ছিলেন পূজা। 

এদিকে পুজার প্রেম নিয়েও বলিউড পাড়ায় চর্চা অনেক। তিনি নানা সময়ে ৫ জনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। আদিত্য পাঞ্চোলির সঙ্গে প্রথম প্রেম নিয়ে আলোচনায় আসেন এই তারকা। এরপর ফারহান ফার্নিচারওয়ালার সঙ্গে তিন বছর প্রেমের পর সম্পর্ক গড়ায় বিয়ে পর্যন্ত। বিয়ের কয়েক বছরের মধ্যেই দুজনের মধ্যে ঝামেলার কারণে ডিভোর্স হয়ে যায়।

ফারহানের সঙ্গে বিচ্ছেদের পর কোরিওগ্রাফার হানিফ হিলালের সঙ্গে ডেট করেন পুজা। দু’বছর পর সেই সম্পর্কও ভেঙে যায়। এরপর ধৃতি বিক্রমাদিত্যের সঙ্গেও ১৮ মাসের সম্পর্ক ছিল পূজার। এত কিছুর পর ‘বিগ বস’ সিজন ৫- এ প্রতিযোগী আকাশদীপ সেহগালের সঙ্গে ডেট করেন।

সর্বশেষ ২০১৯ সালে এসে আবারও ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় আসেন পূজা। এবার ব্যবসায়ী মানেক কন্ট্রাক্টরের সঙ্গে বাগদান সারেন তিনি। নিজের বাগদানের খবর সোশ্যাল মিডিয়ার জানান। তবে কিছুদিনের মধ্যেই তাদের বিচ্ছেদের খবর শোনা যায়।

সিনেমায় অভিনয়ের আগে বিজ্ঞাপনে কাজ করতেন পুজা। সিনেমার চেয়ে বিজ্ঞাপনের জন্যই বেশি জনপ্রিয় ছিলেন। ১৯৯১ সালে বড়সড় বিতর্কে জড়ান পুজা। জন্মনিরোধের একটি বিজ্ঞাপনের কারণে বিতর্কের মুখে পড়তে হয় তাকে। 

বিজ্ঞাপনে তাকে মডেল মার্ক রবিনসনের সঙ্গে সুইমিং পুলে দেখা গিয়েছিল। পুজা বেদী নানাভাবে সমাজ সচেতনতামূলক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এ নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন। এইডস নিয়ে সচেতনতার জন্য অনেক কাজ করেছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব