চোলাই মদসহ এক ইউপি মেম্বারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

চোলাই মদসহ এক ইউপি মেম্বারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২/০৫/২০২৪ ০৭:৪৫:৪৫ পূর্বাহ্ন

চোলাই মদসহ এক ইউপি মেম্বারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

ছবি: সংগৃহীত


কিশোরগঞ্জের বাজিতপুরে ৭১০ লিটার চোলাই মদসহ এক ইউপি মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শনিবার (১১ মে) উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের শাহপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম ডালিম মিয়া (২৮)। তিনি একই এলাকার খুরশিদ মিয়ার ছেলে এবং দিঘিরপাড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার।

কিশোরগঞ্জ পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার শাহপুর এলাকায় অভিযান চালান এসআই মোবারক হোসেন। এসময় ডালিম মিয়া গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শাহপুর চেঙ্গাহাটিতে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৭১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, এ ঘটনায় জড়িত আরও দুজন পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন