শায়েস্তাগঞ্জে এসএসসিতে প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের শতভাগ সাফল্য
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে এসএসসিতে প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের শতভাগ সাফল্য

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৫/২০২৪ ০৯:১০:৫১ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে এসএসসিতে প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের শতভাগ সাফল্য

ছবি: নিজস্ব


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় এবারও শতভাগ পাসের রেকর্ড গড়েছে প্রাণ-আরএফএল পাবলিক স্কুল।

প্রাণ-আরএফএল পাবলিক স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৩৯ জন শিক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন শিক্ষার্থী। পাসের হার শতভাগ।

শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৬৪  জনের মধ্যে ১২১ জন পাস, জিপিএ-৫ ১টি, পাসের হার ৭৩  দশমিক ৭৮ শতাংশ।

নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৭২ জনের মধ্যে ৪৮ জন পাস, পাসের হার ৬৬ দশমিক ৬৭ শতাংশ।

কেউ জিপিএ -৫ পায়নি। 

মোজাহের উচ্চ বিদ্যালয় থেকে ১৪৪ জনের মধ্যে ৮৯ জন পাস, পাসের হার ৬১ দশমিক ৮১ শতাংশ। কেউ জিপিএ -৫ পায়নি। 

শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ১৩৬ জনের মধ্যে ১০৫ জন পাস, জিপিএ-৫ একটি, পাসের হার ৭৭ দশমিক ২০ শতাংশ।

ইসলামী একাডেমি এন্ড হাইস্কুল থেকে ১৯৫  জনের মধ্যে ১৮১ জন পাস, জিপিএ-৫ ৬২টি, পাসের হার ৯২ দশমিক ৮২ শতাংশ।

এছাড়াও শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা থেকে ৯৫ জনের মধ্যে ৮৪ জন পাস। এর মধ্যে জিপিএ -৫ ৩টি। পাসের হার ৮৮ দশমিক ৪২ শতাংশ।

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের অধ্যক্ষ মো. মুবিনুল হক চৌধুরী বলেন, আমাদের স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সবাই পাশ করেছে। পাশাপাশি সতেরজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়াও আমাদের দুইজন শিক্ষার্থী মোট নাম্বারের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মধ্যে জেরিন তাসনিম উপমা ১২৪৪ পেয়ে ১ম ও নমঃশ্রী দেব ১২৩৬ নাম্বার পেয়ে ২য় হয়েছে।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা একাডেমিক সুপার ভাইজার জগদীশ  দাশ তালুকদার  বলেন, এবার উপজেলার ছয়টি স্কুল থেকে ৭৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৫৮৩ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৮১ জন। পাসের হার ৭৭ দশমিক ৭৩। উপজেলার মধ্যে একমাত্র প্রাণ-আরএফএল পাবলিক স্কুলেই শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এছাড়াও প্রাণ আরএফএল স্কুলের দুইজন শিক্ষার্থী মোট নাম্বারের ভিত্তিতে মেধা তালিকায়  হবিগঞ্জ জেলার মধ্যে ১ম ও  ২য় হয়েছে। যা আমাদের জন্য অত্যান্ত গৌরবের।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী