সুনামগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, কিশোর নিহত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

সুনামগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, কিশোর নিহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৫/২০২৪ ১১:৩১:০৯ পূর্বাহ্ন

 সুনামগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, কিশোর নিহত

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের ধর্মপাশায় লুডু খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় আকিব শাহ (১৪) নামের এক কিশোরের  মৃত্যু হয়েছে। এঘটনায় ৪জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (১৫মে) সন্ধ্যা সাড়ে ৬টায় পাইকুরাটি ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আকিব শাহ ওই গ্রামের কামরুল শাহ্'র ছেলে।

গ্রেপ্তারকৃতরা রাজাপুর গ্রামের শাহজাহান কবীরের ছেলে ইনসান (১৯), আলী হোসেনের ছেলে অন্তত শাহ (১৯), শান্তু মিয়ার ছেলে নাজমুল হোসেন (২০) ও সাইকুল ইসলামের ছেলে রায়হান মিয়া (১৯)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজাপুর গ্রামের গোরস্থানের সিঁড়ির নিচে বসে ইনসান তাঁর সহপাঠী নাজমুলকে নিয়ে লুডু খেলায় বসে। এসময় আকিব শাহ এসে খারাপ মন্তব্য করায় কথা-কাটাকাটির একপর্যায় ইনসান আকিব শাহ'র পিঠে কিল-ঘুষি মারলে মাটিতে লুটে পড়ে। সেখান থেকে তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত মৃত ঘোষনা করেন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।পাশাপাশি অভিযান চালিয়ে এজাহার নামীয় ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা