চুনারুঘাটে জলবায়ু পরিবর্তন আদিবাসীদের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

চুনারুঘাটে জলবায়ু পরিবর্তন আদিবাসীদের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৫/২০২৪ ০৮:৪৭:২৭ পূর্বাহ্ন

চুনারুঘাটে জলবায়ু পরিবর্তন আদিবাসীদের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গার গাইরিং পাড়ায় জলবায়ু পরিবর্তন ও আদিবাসীদের বর্তমান পরিস্থিতি নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 


গেলো বুধবার (১৫ মে) দুপুরে জলবায়ু পরিবর্তনের কারনে আদিবাসীদের বর্তমান পরিস্থিতি নিয়ে সচেতনতামূলক কমিনিউনিটি সেমিনার গ্লোবাল গ্রীন গ্রান্টস এর সহযোগীতায় কাপেং ফাউন্ডেশন ও বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের যৌথ আয়োজনে কমিউনিটি সেমিনারটি অনুষ্ঠিত হয়।


 উক্ত সেমিনারে সঞ্চালনা ও শুভেচ্ছা বক্তব্য রাখেন কাপেং ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার উজ্জল আজিম এবং সভাপতিত্ব করেন বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির সভাপতি অ্যাড. ডাডলি ডেরিক প্রেন্টিস। 


সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারী নেত্রী ফ্লোরা বাবলি তালাং, বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের সভাপতি ও বাংলাদেশ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় সদস্য জনক দেববর্মা, বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির সাধারন সম্পাদক অ্যাড.আবুল হাসান, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অলিক মৃ, ১নং গাজীপুর ইউপি সদস্য ছালেক মিয়া, ত্রিপুরা কল্যান সংসদ সিলেট বিভাগের সভাপতি চিত্তরঞ্জন দেববর্মা, সাধারন সম্পাদক সুনীল দেববর্মা, নারী সদস্য মায়া দেববর্মা  আদিবাসী নেতা এলিসন সুঙ, চা শ্রমিক নেতা স্বপন কুর্মী, খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য ও প্রচার সম্পাদক সাজু মারছিয়াং প্রমুখ।


জলবায়ু পরিবর্তনে সচেতনতামুলক সেমিনারে উপস্থিত নেতৃবৃন্দরা বক্তব্য বলেন, বিগত কয়েক দশক ধরে জলবায়ু পরিবর্তন ও এর সম্ভাব্য প্রভাবে বাংলাদেশকে এখন আর ছয় ঋতুর দেশ বলা যাবে না। জলবায়ু পরিবর্তন আমাদের পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে ও ভবিষ্যতে এর আওতা আরও বাড়বে। অদূর ভবিষ্যতে কেবল প্রাণ প্রকৃতি নয়,জলবায়ু পরিবর্তন আমাদের পুরো সমাজ ব্যবস্থাকে বদলে দিবে। এটি একটি বৈশ্বিক সমস্যা। এই জলবায়ু পরিবর্তনের বড় একটি প্রভাব পড়েছে প্রকৃতির উপর। তাই কখনো অতি বৃষ্টি হচ্ছে আবার কখনো তাপমাত্রা রেকর্ড ছাড়াচ্ছে। প্রকৃতির এই বিরূপ আচরণের জন্য দায়ী মানুষ। প্রতিনিয়ত বন উজাড়, গাছপালা, টিলা কাটা হচ্ছে।

জলবায়ু পরিবর্তন কোনো আঞ্চলিক বা দেশীয় সমস্যা না। সারা বিশ্ব এই সমস্যার সম্মুক্ষিণ। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এককভাবে কাজ করে এর সমাধান করতে পারবে না। এ ব্যাপারে আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। উক্ত সেমিনারে কালেঙ্গার বিভিন্ন ত্রিপুরা পল্লী থেকে ৫০ জন নারী পুরুষ অংশগ্রহণ করে।


উল্লেখ যে, সেমিনারের শুরুতে সম্প্রতি কালেঙ্গার গাইরিং পাড়ারজ দুষ্কৃতিকারীদের হাতে নির্যাতিত দরিদ্র ত্রিপুরা আদিবাসী নারী  সুকুরানী দেববর্মা(৩০) ও তার স্বামীর কাছে বেসরকারি উন্নয়ন সংস্থা আইপিডিএস ও ত্রিপুরা কল্যান সংসদ সিলেট বিভাগের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা নগদ আটার হাজার টাকা তাদের হাতে তুলে দেন অতিথিরা।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী