শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার সম্ভাব্য সময়
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৫৮ PM

শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার সম্ভাব্য সময়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭/০৫/২০২৪ ০৪:১৮:২৭ AM

শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার সম্ভাব্য সময়


১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ প্রার্থী। বুধবার (১৫ মে) রাতে এ ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন, স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জনসহ মোট ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন। পাসের হার ৩৫ দশমিক ৮০ শতাংশ।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবেন। তাদের এ লিখিত পরীক্ষা হতে পারে জুলাই মাসের শুরুতে। এনটিআরসিএর সচিব ওবায়দুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

গত ১৫ মার্চ ১৮তম শিক্ষক নিবন্ধনের স্কুল/সমপর্যায় ও স্কুল পর্যায়-২-এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দেশের ৮টি বিভাগের ২৪ জেলা শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রার্থীদের মোট তিন ধাপে পরীক্ষায় অংশ নিতে হবে। এরপর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে সুপারিশ করে এনটিআরসিএ।

এলএইচ



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান