খাদ্য নিরাপত্তা সবচেয়ে বড় নিরাপত্তা, বোরো ধান সংগ্রহ উদ্বোধনে- ব্যরিস্টার সুমন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

খাদ্য নিরাপত্তা সবচেয়ে বড় নিরাপত্তা, বোরো ধান সংগ্রহ উদ্বোধনে- ব্যরিস্টার সুমন

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭/০৫/২০২৪ ০৪:৩১:৪৮ পূর্বাহ্ন

খাদ্য নিরাপত্তা সবচেয়ে বড় নিরাপত্তা, বোরো ধান সংগ্রহ উদ্বোধনে- ব্যরিস্টার সুমন


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রম(২০২৪)-এর শুভ উদ্বোধন হয়েছে।

শুক্রবার (১৭ মে) বেলা ১১টায় চুনারুঘাট খাদ্য গুদামে ফিতা কাটার মধ্য দিয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আয়েশা আক্তার,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুনরুঘাট-মাধবপুরের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

সংসদ সদস্য বলেন,খাদ্য নিরাপত্তা সবচেয়ে বড় নিরাপত্তা।এটা আমার জানা এবং এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা আমার দায়িত্ব। যে কারণে ঢাকা থেকে সরাসরি এই অনুষ্ঠানে যোগদান করেছি।

তিনি উপজেলা নির্বাহী অফিসারের ভূয়সী প্রশংসা করে বলেন,সরকার থেকে অভ্যন্তরীণ খাদ্য-গম,ধান,চাউলসহ বিভিন্ন বরাদ্দ আসবে আর আমার দায়িত্ব হচ্ছে এই কাজগুলোতে যেন দুই নাম্বারী না হয় সেটা নিশ্চিত করা।খাদ্যগুদামে যারা সংশ্লিষ্ট আছেন তাদের মাধ্যমে যেন দুর্নীতি না হয় সেটা নিশ্চিত করা।

আমার কোন লোক যেন আমার নাম ব্যবহার করে দুই নাম্বারী না করতে পারে এটা নিশ্চিত করা।সরকারের সকল উন্নয়নমূলক কাজে সহযোগিতা করা জনপ্রতিনিধিদের কাজ।আমি এমপি হিসেবে আমার দায়িত্ব সরকারের সকল বরাদ্দ সঠিকভাবে জায়গামত পৌছে কিনা সেটা খেয়াল করা।

আমি তো সব বিষয়ে পন্ডিত হতে পারবন।কারণ আমি তো সব জানিনা।তবে একটা বিষয় জানি,আমি যতদিন এমপি আছি ততদিন পর্যন্ত আইন ও মানবতার ভিত্তিতে সাধারণ নির্যাতিত-নিপীড়িত মানুষের পাশে থাকতে পারি,আর এজন্যই আমাকে এমপি নির্বাচিত করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মোঃ আবুল হোসেন,চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ হিল্লোল রায়,উপজেলা কৃষি অফিসার মাহিদুল ইসলাম,উবাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রজব আলী,খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন,ভাই ভাই অটো রাইছ মিলের সত্ত্বাধিকারী আলহাজ্ব মোঃ আব্দুল আউয়াল,ফাহিম অটো রাইস মিলের সত্ত্বাধিকারী মকসুদ আলী ও অমর-শরীফ অটো রাইস মিলের সত্ত্বাধীকারী মোঃ আব্দুর রহমান,পৌর আওয়ামীলীগ নেতা সোহাগ রহমান,ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সেক্রেটারী কাউছার আহমেদ,ম্যানেজার সম্রাট মিয়া প্রমুখ।

এলএইচ



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী