লাখাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

লাখাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৫/২০২৪ ০৫:০২:১৫ পূর্বাহ্ন

লাখাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু


হবিগঞ্জের  লাখাই উপজেলায়  পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ মে ) দুপুর বামৈ পশ্চিম গ্রামে  এ দুর্ঘটনাটি ঘটে।  মাহাদি হাসান (৪) নামে এই শিশু উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন  তেঘরিয়া গ্রামের তোফাজ্জুল হোসেনের পুত্র । 

স্থানীয়রা   জানায়,  শিশু মাহাদি তার মা বাবার সঙ্গে বামৈ গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে আসে।   ঐদিন দুুপুরে ঐ এলাকার অন্য  অন্য  শিশুর  সাথে  ঐই  শিশুটি বাড়ির উঠানে খেলা করছিলেন। খেলতে খেলতে  হঠাৎ  সবার চোখের আড়ালে চলে যায় । খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখতে পায় স্থানীয়রা, সাথে সাথে  উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশু মাহাদি’র মৃত্যুতে তাদের পরিবারেও এলাকায়  শোকের ছায়া নেমে আসে। তার (শিশু) মায়ের কান্নার আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে।

এলএইচ



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী