ছবি: সংগৃহীত
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ইয়াসিন মিয়া (২৬) নামে এক যুবক কীটনাশক পানে আত্মহত্যা করছেন। বৃহস্পতিবার (১৬মে) রাতে পৌরসভার নয়ানগরে এই ঘটনা। আত্মহননকারী ইয়াসিন মিয়া নোয়ানগরের যুগল মিয়ার পুত্র।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে নিজের সাত মাস বয়সী ছেলের জন্য কলা ও অন্যান্য সদাই কিনে বাড়ি ফিরে ইয়াসিন। এর কিছুক্ষণ পর নিজের বসতঘরে প্রবেশ করে বমি করতে থাকেন ইয়াসিন। পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি ঘটে। স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে ইয়াসিনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে পথিমধ্যেই মৃত্যুর কোলে সে।
স্থানীয় কাউন্সিলর নেকদার আলী মিয়া জানান, কীটনাশক পানে ইয়াসিন মিয়ার আত্মহত্যার বিষয়টি সকালে জানতে পেরেছি৷
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এম সি




