দিরাইয়ে হিটস্ট্রোকে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

দিরাইয়ে হিটস্ট্রোকে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

দিরাই প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৫/২০২৪ ১০:৩২:০০ পূর্বাহ্ন

দিরাইয়ে হিটস্ট্রোকে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের দিরাইয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মাওঃ আছদ্দর আলী( ৫৮) নামে একজন মাদ্রাসা শিক্ষক ইন্তেকাল করেছেন।

তিনি দিরাই  উপজেলার  ধল আশ্রম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও বানিয়াচং উপজেলার তোপখানা গ্রামের আবুল হাশেমের ছেলে।

শুক্রবার মাদ্রাসা সংলগ্ন  ধল শাহী মসজিদে জুমার নামাজ শেষে বাহির হয় মাদ্রাসা গেইটের কাছে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।পরে মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা ফারুক আহমেদসহ স্থানীয় মুসল্লীরা তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। বিকাল ২ টা ৩০ মিনিটে হাসপাতালে আসার পর কর্তব্যরত চিকিৎসক তখন মাওলানা আছদ্দর আলীকে মৃত ঘোষণা করেন।

ধল আশ্রম দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা ফারুক আহমেদ জানান, তিনি মাদ্রাসা ছাত্র ছিলেন পরবর্তীতে ঐ মাদ্রাসায় দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় কর্মরত। জুমার নামাজ শেষে মাদ্রাসা গেইটের কাছে তিনি অতিরিক্ত গরমে  অজ্ঞান হন।তাকে উপজেলা  হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত  চিকিৎসক মৃত ঘোষনা করেন। মরহুমের লাশ এম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। 

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রায়হান উদ্দিন বলেন, হাসপাতালে পৌছানোর আগেই তিনি মারা গেছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা