হবিগঞ্জে দলিল লেখক নয়ন হত্যার ঘটনায় নারীসহ ৪ আসামি গ্রেফতার
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

হবিগঞ্জে দলিল লেখক নয়ন হত্যার ঘটনায় নারীসহ ৪ আসামি গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৫/২০২৪ ০৮:১৬:৩৬ পূর্বাহ্ন

হবিগঞ্জে দলিল লেখক নয়ন হত্যার ঘটনায় নারীসহ ৪ আসামি গ্রেফতার

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের লাখাই উপজেলার দলিল লেখক শাহ আমজাদ হোসেন নয়ন হত্যার ঘটনায় পৃথক পৃথক অভিযানে নারীসহ ৪ আসামিকে গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ। 

আসামীরা হলেন- পশ্চিম বুল্লা গ্রামের আব্দুল আওয়ালের স্ত্রী জ্যোসনা আক্তার (৪২), মেয়ে রত্না আক্তার (২৫), ছেলে হারুন মিয়া ওরপে ফারক (২৭), জিরুন্ডা গ্রামের সোয়াব আলীর ছেলে ইকবাল (৩০)।

জানা যায়, গত শনিবার (১১ মে) লাখাই উপজেলার পিলখানা হাওড় এলাকার ধানখেত থেকে অর্ধগলিত অর্ধেক মাটিচাপা অবস্থায় অজ্ঞাত পরিচয় লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করে ময়না তদন্তের পর বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল। পরবর্তীতে সোমবার (১৩ মে) পূর্ব সিংহগ্রামের মৃত নয়নের ১ম স্ত্রী মাপিয়া আক্তারসহ লোকজন এসে সিংহগ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে শাহ আমজাদ হোসেন নয়নের লাশ হিসেবে সনাক্ত করে। 

তার পরবর্তীতে এদিন লাখাই থানার এক উপপরিদর্শক কয়েক জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তারপর তদন্তে নামেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম সঙ্গীয় ফোর্স। একপর্যায়ে  প্রযুক্তির মাধ্যমে ৭২ ঘণ্টার ভিতরে নয়ন হত্যার সাথে জড়িত সন্দেহে ফান্দাউক, ঢাকাসহ বিভিন্ন জায়গায় পৃথক পৃথক অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে হবিগঞ্জ জেলা সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ পরিদর্শক (তদন্ত) চম্পক দাম বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদে নয়ন হত্যার সাথে তাদের সম্পৃক্ততা আছে মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেন। মামলার রহস্য উদঘাটন করার জন্য শুক্রবার (১৭ মে) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে আসামিদেরকে সোপর্দ করে জবানবন্দি গ্রহণের জন্য আবেদন করা হয়েছে। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী