সাধারণ কৃষকদের দোরগোড়ায় প্রাণোদনার সুফল পৌঁছে দিন-এমপি আবু জাহির
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

সাধারণ কৃষকদের দোরগোড়ায় প্রাণোদনার সুফল পৌঁছে দিন-এমপি আবু জাহির

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৫/২০২৪ ০৮:৩৬:৫৭ পূর্বাহ্ন

সাধারণ কৃষকদের দোরগোড়ায় প্রাণোদনার সুফল পৌঁছে দিন-এমপি আবু জাহির

ছবি: নিজস্ব


 হবিগঞ্জ সদর উপজেলায় ধান কাটার আধুনিক যন্ত্র কম্বাইন হারভেস্টার বিতরণ করেছেন টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি গতকাল শুক্রবার সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কৃষিযন্ত্রের চাবি হস্তান্তর করেন। উপকারভোগী ব্যক্তি সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের বাসিন্দা।

চাবি হস্তান্তরের সময় সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেন, সরকার ৩০ লাখ টাকার কৃষিযন্ত্র ৭০ শতাংশ ভর্তুকিতে দিচ্ছেন যেন কৃষকরা তাদের ধান সফলভাবে ঘরে তুলতে পারেন। এক্ষেত্রে কোনভাবেই যন্ত্রটি অন্যত্র বিক্রি করা যাবে না। সাধারণ কৃষকদের দোরগোড়ায় এই প্রণোদনার সুফল পেঁৗছে দিতে হবে।

এ সময় হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রঞ্জন চন্দ্র দে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মঞ্জুরুল আরেফীন সবুজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এমপি আবু জাহির এর মাধ্যমে হবিগঞ্জ সদর উপজেলার চলতি মৌসুমে ৭টি কম্বাইন হারভেস্টার এসেছে। ফলে কৃষকরা সঠিক সময়ে তাদের ধান ঘরে তুলতে পেরেছেন; পাশাপাশি ধান কাটার শ্রমিক সংকটের মুখোমুখি হতে হয়নি। 


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী