স্কুল শিক্ষিকার মৃত্যু রহস্য উদঘাটনের দাবিতে হবিগঞ্জে মানববন্ধন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

স্কুল শিক্ষিকার মৃত্যু রহস্য উদঘাটনের দাবিতে হবিগঞ্জে মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৫/২০২৪ ০৫:২৪:৪৪ পূর্বাহ্ন

স্কুল শিক্ষিকার মৃত্যু রহস্য উদঘাটনের দাবিতে হবিগঞ্জে মানববন্ধন

ছবি: নিজস্ব


হবিগঞ্জের লাখাই উপজেলার ভরপূর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রিবন রূপা দাশের মৃত্যু রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট হবিগঞ্জ জেলা শাখা। আজ রোববার (১৯ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখস্থ প্রধান সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শহিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।

এতে বক্তব্য রাখেন- হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, স্বাধীনতা চিকিৎসক পরিষদ জেলা শাখার সভাপতি ডা. অসিত বরণ দাশ, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, গণতান্ত্রিক আইনজীবী ফোরাম জেলা শাখার সভাপতি এডভোকেট মুরলী ধর দাশ, সুরবিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্রের সাধারণ সম্পাদক আবুল ফজল, কবি অপু চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সাধারণ সম্পাদক অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন খান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা উপযুক্ত তদন্তের মাধ্যমে স্কুলশিক্ষক রিবন রূপা দাশের মৃত্যুরহস্য উদঘাটন করে দোষী ব্যক্তিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান।

জাতীয় পুরষ্কারপ্রাপ্ত স্কুলশিক্ষক রিবন রূপা দাশের মরদেহ গত ১২ মে লাখাই উপজেলার ঝনঝনিয়া ব্রিজের নিকট থেকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে তার স্বামী বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে লাখাই থানায় একটি মামলা দায়ের করেছেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী