শত্রুরাই আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে: পরীমণি
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৮ AM

শত্রুরাই আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে: পরীমণি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১/০৫/২০২৪ ০৪:৩৪:৫৮ AM

শত্রুরাই আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে: পরীমণি


সামাজিকমাধ্যমে বেশ সরব চিত্রনায়িকা পরীমণি। ব্যক্তি জীবনের সুন্দর মুহুর্ত, বক্তব্য ও নানা বিষয় এখানে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি।

সমালোচক ও শত্রুতা প্রসঙ্গে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন পরী। যেখানে লেখা হয়েছে, শুনলে হয়তো অনেকে অবাক হবে, চিরকাল শত্রুরা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। কিংবা হয়তো পুরো শত্রু না, কিন্তু বন্ধুও না এমন লোক, যাদের নেগেটিভ কমেন্ট আমার দিকে ধেয়ে আসছে, বিশ্রি সমালোচনা, কিংবা জাজমেন্ট- এসব শুনে আমার মন খারাপ, মেজাজ খারাপ হয়েছে কি হয় নাই; কিন্তু আমার ডেডিকেশন আর আত্মসচেতনতা ধাই ধাই করে বেড়েছে- এই এদের জন্য। এরা আসলে চিরকাল আমার অপকার করতে চেয়ে উপকার করে ফেলছে। আহা, যদি জানত!

ঢাকাই সিনেমার এই নায়িকা আরও লেখেন, এ রকম বহু হয়েছে। যখন কেউ জাজ করেছে, আমি সেটা একেবারে ফেলে দিইনি। বিবেচনা করেছি। নিজেকে নতুন করে বাজিয়ে দেখেছি। ফলাফল- নিজেকে নতুন করে আবিষ্কার করেছি, আরও আত্মবিশ্বাসী হয়েছি এবং আরেকটু ভালো কিছু ঝুলিতে যুক্ত হয়েছে। তাই যারা সমালোচনা করেছে, খোঁচা দিয়েছে, তারা আমাকে ভাঙতে গিয়ে আরও ইস্পাত কঠিন করে দিয়েছে। এরা জানেই না, কত উপকার করেছে!

তিনি পরামর্শ দেন, যারা নেতিবাচক বা তির্যক মন্তব্য করেন, তাদের স্বাগত জানানোর। তিনি মনে করেন, সমালোচকেরাই এগিয়ে যেতে সাহায্য করবে।

অবশ্য লেখাটির বেশির ভাগ অংশ ধার করেছেন পরী। মিল খুঁজে পেয়ে লেখক মুনমুনের ফেসবুক পোস্ট কপি করেছেন নায়িকা। মুনমুনের দেওয়া পরামর্শ ভালো লাগায় তার পোস্টে পরী লেখেন, ‘নিলাম’। শুধু তা-ই নয়, নিজের সামাজিকমাধ্যমে মুনমুন শারমিন শামসকে মেনশনও করে দিয়েছেন পরী।

পরীমণি সম্প্রতি কন্যাসন্তানের অভিভাবকত্ব নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন। দুই সন্তান নিয়ে পরীর এখন বেশ সংসারী। পাশাপাশি পশ্চিমবঙ্গের‘ফেলুবক্সী’ সিনেমায় কাজ করছেন। কাজ করছেন দেশের ‘রঙিলা কিতাব’ ওয়েব ফিল্মেও।  

এলএইচ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব