তামিমের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে বিসিবি
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৪০ AM

তামিমের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে বিসিবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৩ ০২:০১:৩০ AM

 তামিমের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে বিসিবি

তামিম


আগামী বুধবার (১৪ জুন) থেকে শুরু হতে যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচ। আর সেই টেস্টকে সামনে রেখে আজ (১১ জুন) সকাল থেকে অনুশীলনে নেমেছে লিটন দাসের দল। তবে সবার আলোচনায় ওপেনার তামিম ইকবালের ইনজুরি। পিঠের ব্যথায় আসন্ন টেস্টে এই বাঁ-হাতি ব্যাটারকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে তার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এদিন মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে অনুশীলন শুরু হয়েছে। সেখানে দলের সঙ্গে যোগ দিয়েছেন তামিম ইকবাল। যদিও এখনও তার ব্যাকপেইনের পুরোনো ব্যথা সেরে ওঠেনি। তবুও দুই দিন পর আবারও অনুশীলন করছেন ওয়ানডে ফরম্যাটের এই টাইগার অধিনায়ক।

অনুশীলনের শুরুতে ওয়ার্ম-আপ করেন তামিম। পরবর্তীতে ইনডোরে এসে থ্রোয়ারদের বিপক্ষে ব্যাটিং অনুশীলন করেন। এরপর বিশ্রাম শেষে আবারও নেট বোলারদের বিপক্ষে ব্যাটিং করেন তিনি।

তামিমের ইনজুরির সবশেষ অবস্থা জানতে যোগাযোগ করা হয় বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরীর সঙ্গে। ঢাকা পোস্টকে বিসিবির এই প্রধান চিকিৎসক বলেন, ‘কোনো কিছু টেস্ট করতে হলে তো মাঠে নামতে হবে। মাঠে নেমে নিজেদের পুশ করুক, ব্যাটিং ও ফিল্ডিং করুক। তাহলে ফিজিও বা কোচরা যারা আছে তারা বুঝতে পারবে কি অবস্থা। যদি বিশ্রাম দেন তাহলে তো বুঝবেন না কি অবস্থা। যেসব ট্রেনিং আছে করে দেখুক। তার জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করা হবে।’

ইতোমধ্যে চোটের কারণে আসন্ন টেস্টে অনিশ্চিত এই ফরম্যাটে টাইগারদের নিয়মিত অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে তার ফেরার সম্ভাবনার কথা জানিয়েছে বিসিবি। এদিকে, চোটের কারণে আফগানিস্তানও দুই তারকা স্পিনার রশিদ খান এবং মুজিব-উর-রহমানকে ছাড়াই টেস্ট খেলতে এসেছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী