‘শ্রীলেখার পাঁচজনকে লাগে, এটা প্রচার করে তাদের ব্যবসা হয়’
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৪ AM

‘শ্রীলেখার পাঁচজনকে লাগে, এটা প্রচার করে তাদের ব্যবসা হয়’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৫/২০২৪ ১১:১৯:৩৫ AM

‘শ্রীলেখার পাঁচজনকে লাগে, এটা প্রচার করে তাদের ব্যবসা হয়’

ছবি: সংগৃহীত


ঠোটকাঁটা স্বভাবের জন্য খ্যাতি আছে ওপার বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। নিজের জীবনযাপনের ধরণ নিয়ে বরাবরই স্পষ্টবাদী তিনি। কখনোই কোনো কিছু নিয়ে রাখঢাক রাখেন না। এবারও যেমন রাখলেন না! 

শ্রীলেখা মনে করেন, তিনি যা বললেন তা ভিন্নভাবে উপস্থাপন করা হয় ভক্তদের কাছে। যা অধিকাংশ সময়েই থাকে বিকৃত শিরোনামে। যেটারই প্রতিবাদ জানালেন অভিনেত্রী। 

কোনো এক সাক্ষাৎকারে শ্রীলেখা বলেছিলেন, একসঙ্গে পাঁচজনকে দরকার তার। যেটাই নানাভাবে বিকৃত করে প্রচার করা হচ্ছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীকে কটাক্ষও করা হচ্ছে। 

তারই জবাবে এবার ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন শ্রীলেখা। যেখানে দেখা যায়, তিনি বিছানায় শুয়ে আছেন। তার আশেপাশে ছড়িয়ে রয়েছে পোষ্যপ্রাণী। 

ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘শ্রীলেখার একসঙ্গে পাঁচজনকে লাগে। এটা প্রচার করে ব্যবসা করতে চায় তো পোর্টালগুলো। ঠিক ঠিক ঠিক। পঞ্চমজন হলো আমার বিগল। সে একটু রেসিস্ট। তাই আলাদা শুয়ে আছে।’

ভিডিও দিয়ে শ্রীলেখা নিন্দুকদের জবাব দিলেন। দেখিয়ে দিলেন, তিনি বাড়িতে পাঁচজনের সঙ্গেই থাকেন। তবে এই এই পাঁচজন অন্য কেউ বা কিছু নয়। এরা হলো তারকার পোষ্য।

শ্রীলেখার সেই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘বুঝলাম, তোমার প্রকৃত ভালোবাসার অধিকারী, রক্ষাকর্তা এই পঞ্চ-পান্ডব।’ কারো মন্তব্য, ‘এতগুলোকে কিভাবে সামলাও। আমরা তো দুটোই পারি না।’

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব