ভক্তদের সঙ্গে সেলফি তুললেন বুরাক
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

ভক্তদের সঙ্গে সেলফি তুললেন বুরাক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৬/০৫/২০২৪ ০৪:২৮:২৭ পূর্বাহ্ন

ভক্তদের সঙ্গে সেলফি তুললেন বুরাক


অপেক্ষার পালা শেষে আজ ভাগ্যবান ভক্তদের সঙ্গে দেখা করলেন কুরুলুস উসমানখ্যাত তুর্কি অভিনেতা বুরাক অ্যাজিভিট। তবে শোরুমের বাইরে অসংখ্য ভক্তের ভিড় থাকায় অভিনেতা সে ভক্তদেরও এক ঝলক দেখা দিয়েছেন। বিশেষ মুহূর্ত ধরে রাখতে তুলেছেন সেলফি।

রোববার (২৬ মে) গুলশান-১ নম্বরে সিঙ্গারের বেকো স্টোরে দেখা মেলে তুর্কি অভিনেতার। তাই প্রিয় অভিনেতাকে দেখতে সেখানে নির্দিষ্ট সময়ের আগেই আনাগোনা শুরু করেন দেশের অসংখ্য ভক্ত। 

জনপ্রিয় তুর্কি সিরিয়াল কুরুলুস উসমান সিরিজের নায়ক বুরাক অ্যাজিভিট। কুরুলুস উসমান সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি সুলতান সুলেমান সিরিজে বালিবের চরিত্রে অভিনয় করেও মানুষের কাছে জনপ্রিয় ও পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।

এই মুহূর্তে বুরাক ঢাকায় অবস্থান করছেন। ভক্তদের সঙ্গে দেখা করতেই বাংলাদেশে এসেছেন তিনি। কিন্তু সব ভক্ত চাইলেই দেখা করতে পারবেন না জনপ্রিয় এ অভিনেতার সঙ্গে। শুধু ভাগ্যবান ভক্তরাই দেখা করার সুযোগ পাবেন অভিনেতার সঙ্গে।

অভিনেতা হিসেবে বুরাক শুধু তুরস্কেই জনপ্রিয় নন। উসমানীয় সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে নজর কেড়েছেন তিনি। তার জনপ্রিয়তার কারণে সোশ্যাল মিডিয়ায় বিশ্বের প্রায় ১৬ মিলিয়ন মানুষ তাকে অনুসরণ করেন।

এই মুহূর্তে হোটেল রেডিসন ব্লুতে অবস্থান করছেন তুর্কি সিরিয়ালের জনপ্রিয় এ অভিনেতা।

জানা গেছে, বহুজাতিক একটি প্রতিষ্ঠান তাদের রূপান্তর যাত্রার অংশ হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন বুরাককে। আর সে আমন্ত্রণেই শুক্রবার (২৪ মে) ঢাকায় পৌঁছান জনপ্রিয় এ অভিনেতা।

বাংলাদেশের সঙ্গে একটি ধারাবাহিক কার্যক্রমে অংশ নিতেই সফরে আসেন তিনি। 

বহুজাতিক সেই কোম্পানি থেকে যারা পণ্য কিনেছেন তাদের মধ্য থেকেই ভাগ্যবান বিজয়ী এই প্রিয় অভিনেতার সঙ্গে একান্ত সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করতে পারবেন। আজ রোববার (২৬ মে) বিজয়ী ভক্তদের সঙ্গে দেখা করবেন বুরাক। 

ভক্তদের সঙ্গে দেখা করলেন বুরাক

৬ ফুট উচ্চতার সুদর্শন বুরাক অ্যাজিভিটের জন্ম ১৯৮৪ সালের ২৪ ডিসেম্বর। দক্ষিণ-পূর্ব তুরস্কের মেরসিতে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম বুলেন্ত অ্যাজিভিট, মা শেয়হান অ্যাজিভিট। বুরাকের এক বোন আছে, তার নাম বুরসান দেনিস। বুরাক পড়াশোনা করেছেন তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। তিনি ফটোগ্রাফি নিয়ে স্নাতক শেষ করেছেন।

এলএইচ



শীর্ষ সংবাদ:

সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
হা/মের উ/পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ/ত্যু
জকিগঞ্জে সড়কে প্রা/ণ গেল যুবকের