শাকিব-মিমির ‘লাগে উরাধুরা’ প্রকাশ্যে
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

শাকিব-মিমির ‘লাগে উরাধুরা’ প্রকাশ্যে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৫/২০২৪ ০৭:১২:৩৪ পূর্বাহ্ন

শাকিব-মিমির ‘লাগে উরাধুরা’ প্রকাশ্যে

ছবি: সংগৃহীত


ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের পরবর্তী সিনেমা ‘তুফান’র প্রথম গান ‘লাগে উরাধুরা’ প্রকাশ্যে এসেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ’র ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায়।

২ মিনিট ৪৫ সেকেন্ডের এই গানে পর্দায় রীতিমতো কাঁপন ধরিয়েছেন শাকিব খান ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। প্রথমবারের মতো শাকিব খানের এই গানে কণ্ঠ দিয়েছেন বর্তমান সময়ের তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান।ভিডিওতে আলো-ঝলমলে ড্যান্সফ্লোরে নায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গে জমিয়ে নেচেছেন শাকিব খান। গানের শেষভাগে ড্যান্সফ্লোরে দেখা মেলে প্রীতম হাসানের। সবশেষ চমক হিসেবে এক ঝলক দেখা মেলে নির্মাতা রায়হান রাফীর।

লাগে উরাধুরা গানটির সুর সকলেরই পরিচিত। এটি বাউল রাজ্জাক দেওয়ানের লেখা-সুর করা ‘আমার ঘুম ভাঙাইয়া গেলো রে মরার কোকিলে’র আদলে তৈরি হয়েছে। যে গানে কণ্ঠ দিয়েছিলেন ফোকসম্রাজ্ঞী মমতাজ। স্বচ্ছতার জন্য গানের ডেসস্ক্রিপশনে ক্রেডিট লাইনে রাজ্জাক দেওয়ানের নামও যুক্ত করা হয়েছে।

তুফান-এ ব্যবহৃত গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন। সংগীতায়োজন করেছেন প্রীতম। আর তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন গায়িকা অন্তরা রায়। প্রসঙ্গত, এরইমধ্যে শেষ হয়েছে তুফান ছবির শুটিং। এবার ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্যে কাজ করছের সংশ্লিষ্টরা। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহায় ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে।

বিগ বাজেটের এই সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী ও এপার বাংলার মাসুমা রহমান নাবিলা। এছাড়াও রয়েছেন চঞ্চল চৌধুরী ও মিশা সওদাগরের মতো দাপুটে অভিনেতা। ঢাকার আলফা আই ও চরকির সঙ্গে ছবিটি প্রযোজনা করছে কলকাতার এসভিএফ।

এম সি



শীর্ষ সংবাদ:

সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
হা/মের উ/পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ/ত্যু
জকিগঞ্জে সড়কে প্রা/ণ গেল যুবকের