জুয়া কোম্পানির বিজ্ঞাপনে পরীমণি
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৬ AM

জুয়া কোম্পানির বিজ্ঞাপনে পরীমণি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৬/২০২৪ ১১:৫৯:৩৬ AM

জুয়া কোম্পানির বিজ্ঞাপনে পরীমণি

ছবি: সংগৃহীত


জুয়া কোম্পানির বিজ্ঞাপনে হাজির হলেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই একটি জুয়া কোম্পানির ওয়েবসাইটের প্রচারণা চালাচ্ছেন তিনি। এর আগে গত মার্চে শুভেচ্ছাদূত হিসেবে পরীমণির নাম ঘোষণা দেয় সেই কোম্পানি। আজ রোববার নিজের ফেসবুক পেজে ওই কোম্পানির একটি বিজ্ঞাপন পোস্ট করেছেন নায়িকা।

যেই বিজ্ঞাপনে সেই জুয়ার ওয়েবসাইট ভিজিট করতে সবাইকে আমন্ত্রণ জানান পরীমণি। দেড় মিনিটের বিজ্ঞাপনে পুরো সময়ই জুয়া কোম্পানির প্রচার চালিয়েছেন তিনি।

বিজ্ঞাপনের ভিডিওতে দেখা যায়, ‘প্রেক্ষাগৃহে বসে সিনেমা দেখছেন পরীমণি। এমন সময়ে তার মোবাইলে জুয়া কোম্পানি থেকে ১০ হাজার টাকা জেতার মেসেজ আসে। খুশিতে চিৎকার করে ওঠেন তিনি। ফ্ল্যাশব্যাকে দেখা যায়, বাংলাদেশ–ভারত ম্যাচে রোহিত শর্মার আউটে আনন্দ করছেন পরীমণি। এরপর তাকে বলতে শোনা যায়, ‘একটু (কোম্পানির নাম) আনন্দে মেতে উঠেছিলাম। তুমিও পারো আমার মতো টিম বানিয়ে ম্যাচ প্রেডিক্ট করে জিতে নিতে নানা উপহার। ওয়েবসাইটে চলে যাও আর পেয়ে যাও আরও তথ্য।’

বাংলাদেশের সংবিধান ও আইনে জুয়া খেলা নিষিদ্ধ। জুয়ার কোনো বিজ্ঞাপন কিংবা প্রচারণায় জড়িত থাকাও এক ধরণের অপরাধ। তবুও পরীমণি কিভাবে প্রকাশ্যে জুয়া কোম্পানির ওয়েবসাইটের প্রচারণা চালাচ্ছেন, বিষয়টি জানতে তাকে ফোন দেওয়া হলেও সাংবাদিক পরিচয় পেয়েই সংযোগটি কেটে দেন তিনি।

ব্যক্তিজীবনে নানা কারণে বিতর্কিত পরীমণি। কখনো বিয়ে, বিচ্ছেদ আবার কখনো মদ-কাণ্ডেও আলোচিত হয়েছিলেন তিনি। সবশেষ নিজের পলকে যুক্ত করলেন জুয়ার বিজ্ঞাপন বিতর্ক। 

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব