গরুর নাম ‘জায়েদ খান’-এ আমার সমস্যা নেই!
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৮ AM

গরুর নাম ‘জায়েদ খান’-এ আমার সমস্যা নেই!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৬/২০২৪ ০৭:৩২:৪২ AM

গরুর নাম ‘জায়েদ খান’-এ আমার সমস্যা নেই!

ছবি: সংগৃহীত


প্রতি বছরই কোরবানির ঈদ উপলক্ষ্যে নিজের পছন্দের গরু বিক্রির উদ্দেশে হাটে তোলেন বেপারাীরা। শখ করে কোরবানির পশুর বিভিন্ন নাম দেন তারা। যেসব নামের কারণে ক্রেতাদের আলাদা দৃষ্টি আকর্ষণ করতে পারেন।  গেল কয়েক বছর ধরেই বিভিন্ন তারকাদের নামে গরুর নাম সংবাদের শিরোনাম হচ্ছে। এ বছরও তার ব্যতিক্রম ঘটেনি। দেশের বিভিন্ন প্রান্তে, হাটে ‘জায়েদ খান’ নামের বেশ কিছু গরু আলোচনার সৃষ্টি করেছে।

তারকাদের নামের সঙ্গে মিলিয়ে পশুর নামকরণের এই বিষয়টি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন জায়েদ খান। তিনি মনে করেন, কোনো শিল্পী বেশি জনপ্রিয় হলেই বাজারে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য বিক্রেতারা গরুর নামে সেলিব্রেটির নাম ব্যবহার করে। এখানে দোষের কিছু নেই।

জায়েদ বলেন, ‘কোনো শিল্পী বেশি জনপ্রিয় হলেই বাজারের কাটতির জন্য বিক্রেতারা গরুর নামে সেলিব্রেটির নাম ব্যবহার করে। আমি এটা দোষের মনে করছি না।’ গরুর ‘জায়েদ খান’ নামকরণ প্রসঙ্গে এই নায়ক বলেন, ‘আমার নাম যখন চারদিকে ছড়িয়ে পড়ে আর সে নামকে কাজে লাগিয়ে যদি কেউ জীবনে ভালো কিছু করতে চায়, দুটো টাকা ইনকাম হয়, লাভবান হন, করুক না। আমার এতে কোনো সমস্যা নেই।’

জায়েদ আরও বলেন, ‘কোরবানির হাটে প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে, করুক। একজন শিল্পীর ক্ষেত্রে এটা হয়, ব্যাপার না। এর আগে আরও সেলিব্রেটিদের নামের ক্ষেত্রেও এমন হয়েছে দেখেছি।’

সবশেষ এই নায়ক বলেন, ‘আমার নাম ব্যবহার করে, আমার কাঁধের ওপর ভর করে কেউ যদি ভালো কিছু করতে চায় এটাকে আমি নেগেটিভভাবে দেখি না। কারণ নেগেটিভভাবে দেখলে আমি আমার কাজে মনোযোগ দিতে পারব না। কোরবানির পশুর হাট নিয়েই আমায় পড়ে থাকতে হবে।’

উল্লেখ্য, জায়েদ খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‘সোনার চর’। জাহিদ হাসান পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ ও পাপিয়া মাহি প্রমুখ।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব