কোকাকোলার বিজ্ঞাপন নিয়ে সমালোচনার ঝড়
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

কোকাকোলার বিজ্ঞাপন নিয়ে সমালোচনার ঝড়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৪ ১১:৫৮:০৯ পূর্বাহ্ন

কোকাকোলার বিজ্ঞাপন নিয়ে সমালোচনার ঝড়

ছবি: সংগৃহীত


কোমলপানীয় ব্র্যান্ড কোকাকোলা। সম্প্রতি ফিলিস্তিন-ইসরায়েল ইস্যু নিয়ে সারাবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও কোকাকোলা বয়কটের ডাক দিয়েছে সাধারণ জনগণ।

এদিকে কোকাকোলা বাংলাদেশের একটি বিজ্ঞাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। এতে বিজ্ঞাপনটিতে মডেল হিসেছে ছিলেন অভিনেতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ।

এবার কোকাকোলা বয়কটের পাশাপাশি অভিনয়শিল্পীদের বয়কটের হুমকি দিয়েছেন নেটিজেনরা। বিভিন্ন গ্রুপ থেকে শুরু করে অনেকে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে বয়কটের ডাক দিয়েছেন।

সাব্বির আহমেদ নামে একজন ফেসবুকে শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মার ছবি পোস্ট করে লিখেছেন, ‘বয়কট’ আবারো যুবকদের ইমোশন নিয়ে খেলছে, দেশের যুবসমাজ দের অশিক্ষিত ও মূর্খ ভাবছে তারা। আবার বিনোদনের জায়গায় ও তারাই কেন আমাদের পছন্দ হবে।

মুহাম্মদ আবু বাক্কার নামে একজন পোস্ট দিয়ে লিখেছেন, ব্যক্তিগত ভাবে আমি কাজল আরিফিন অমি ও জিয়াউল হক পলাশ ভাইয়ে'র অনেক বড় একজন ভক্ত ছিলাম। তবে তার টিম-মেট দের এই ধরনের বিজ্ঞানের কারণে তাকে এবং তার টিমের সকল মেম্বার'কে বয়কট ঘোষণা করলাম।

অভিনেতা শিমুল শর্মা জানান, বাংলাদেশে কোক নিয়ে প্রোপাগান্ডামূলক একটি তথ্য ছড়িয়ে আছে। কোনো প্রোডাক্টকে যদি ধর্মীয় মোড়কে মুড়িয়ে ফেলা হয়, তাহলে কিছু করার নেয়। সবার নিজেদের জায়গা থেকে স্টেটমেন্ট দিতে পারে। সেই জায়গা থেকে কোকাকোলা বিজ্ঞাপনটি বানিয়েছে। এ বিষয়ে জানার জন্য অভিনেতা শরাফ আহমদ জীবনকে মুঠোফোনে একাধিক বার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার পাশাপাশি অনেকে জানতে চেয়েছেন এই বিজ্ঞাপন নির্মাণ কে করেছেন। এমন প্রসঙ্গে- কাজল আরেফিন অমির নাম এলেও তা তিনি বানাননি বলে দাবি করেছেন।

বিষয়টি অমি নিজেই ফেসবুকে স্পষ্ট করেছেন। এক পোস্টে লিখেছেন,‘আমি কখনো বিজ্ঞাপন বানাই নাই, আমি নাটক,ওয়েব ফিল্ম,ওয়েব সিরিজ নিয়েই কাজ করেছি,ভবিষ্যতে সিনেমা বানাবো। ধন্যবাদ।’

এম সি



শীর্ষ সংবাদ:

সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার
পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিবেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
হা/মের উ/পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ/ত্যু
জকিগঞ্জে সড়কে প্রা/ণ গেল যুবকের