মৌলভীবাজারের রাজনগরে ৪৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

মৌলভীবাজারের রাজনগরে ৪৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৬/২০২৪ ০৫:১৯:৩৭ পূর্বাহ্ন

মৌলভীবাজারের রাজনগরে ৪৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গেদন মিয়া(৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

২৫ জুন মধ্যরাতে এসআই শওকত মাসুদ ভুইয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাজনগর থানাধীন ধুলিজুড়া গ্রামের আটককৃত গেদন মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটকের পর গেদন মিয়ার হেফাজতে থাকা জর্দার কৌটার ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০ পিস গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট এবং একটি রঙ্গের কৌটার ভেতর থেকে দুটি পৃথক পলিথিনের ভেতর থেকে ৪০০ পিসসহ মোট ৪৩০ পিস গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটককৃত গেদন মিয়া রাজনগর উপজেলার ০৪ নং পাঁচগাঁও ইউনিয়নের ধুলিজুড়া গ্রামের  মৃত শাইস্তা মিয়ার ছেলে।

এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০(ক) ধারায় রাজরগর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।



এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী