মৌলভীবাজারে হেলমেট ও কাগজবিহীন মোটরসাইকেলের বি রু দ্ধে অ ভি যা ন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

মৌলভীবাজারে হেলমেট ও কাগজবিহীন মোটরসাইকেলের বি রু দ্ধে অ ভি যা ন

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৬/২০২৪ ১০:৪৬:৩৪ পূর্বাহ্ন

মৌলভীবাজারে হেলমেট ও কাগজবিহীন মোটরসাইকেলের বি রু দ্ধে অ ভি যা ন

ছবি : নিজস্ব


মৌলভীবাজারে মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে অভিযান পরিচালনা করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে মৌলভীবাজার শহরে হেলমেট ও কাগজ বিহীন মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

এসময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাওন মজুমদার সুমন,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ মিলু এর উপস্থিততে ভ্রাম্যমাণ আদালতে মামলা দেওয়া হয়।  একইসাথে হেলমেট ছাড়া জ্বালানি তেল না দেওয়ার জন্য বিভিন্ন পেট্রোল পাম্পকে নির্দেশ দেওয়া হয়, এবং নির্দেশ সংবলিত স্টিকার বিভিন্ন পেট্রোল পাম্পে লাগানো হয় পাশাপাশি পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

বিআরটিএ মৌলভীবাজার এর পরিচালক হাবিবুর রহমান বলেন,সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়ন শুরু করা হয়েছে। হেলমেট ছাড়া জ্বালানি দেওয়া হবে না। পাশাপাশি মোটরসাইকেলে চালকসহ দুজনের বেশি বহন করা যাবে না। আমাদের এ অভিযান চলমান থাকবে। এসময় বিআরটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্যাটবৃন্দ ও পুলিশ সদস্যরা।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী