কুলাউড়ায় এসডিডিবি প্রকল্পের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

কুলাউড়ায় এসডিডিবি প্রকল্পের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৬/২০২৪ ০৩:১৫:০১ পূর্বাহ্ন

কুলাউড়ায় এসডিডিবি প্রকল্পের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজে অন্তর্ভুক্তি ও অধিকার প্রদানে সচেতনতামূলক এক এডভোকেসী  সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ জুন (মঙ্গলবার)  বিকেল ৩ টায়  সক্ষমতা প্রকল্প অফিস কুলাউড়ায় , এসডিডিবি প্রকল্প কারিতাস সিলেট অঞ্চলের  আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রতিবন্ধী ও প্রবীণদের নিয়ে সচেতনতামুলক কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে উপস্থিত সাংবাদিকদের অবহিত করা হয়।

সক্ষমতা প্রকল্প সিলেট অঞ্চলের পিও  চন্দন রোজারিও'র  সভাপতিত্বে ও ফিল্ড  এ্যানিমেটর

বনিফাস লিটন সরেং এর  সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য  রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নিউ নেশন পত্রিকার জেলা প্রতিনিধি এম মছব্বির আলী, সমকাল প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, জৈন্তাবার্তা  প্রতিনিধি মহি উদ্দিন রিপন, কালের কন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, দেশের কন্ঠ প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, এসডিডিবি প্রকল্প স্বেচ্ছাসেবক উজ্জ্বল দেব, ক্লাব সহযোগী লায়লা বেগম, ক্লাব সদস্য প্রতিবন্ধী শিক্ষার্থী মিনা আক্তার, পূর্ণিমা অলমিক  প্রমুখ।

সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে কারিতাস। প্রতিবন্ধিদের জীবনমান উন্নয়নে সংস্থাটি দীর্ঘদিন ধরে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যা নিরসন ও তাদেরকে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সকল রকমের সহযোগীতা করবেন বলে আশ্বাস প্রদান করেন। ক্যাম্পেইনে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী