বন্যার পানিতে চার দিনে ডুবে ৭ জনের মৃ ত্যু
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

বন্যার পানিতে চার দিনে ডুবে ৭ জনের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৬/২০২৪ ০৩:৪৩:৫৮ পূর্বাহ্ন

বন্যার পানিতে চার দিনে ডুবে ৭ জনের মৃ ত্যু

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারে গত চার দিনে বন্যার পানিতে ডুবে ৭ জনের মৃত্যু হয়েছে। এরা সবাই শিশু-কিশোর।

নিহতরা হলেন সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পশ্চিম শ্যামেরকোনা গ্রামের পচন মিয়ার ছেলে ছাদি মিয়া (৮), একই গ্রামের জমির মিয়ার ছেলে হৃদয় মিয়া (১৭), পাহাড় বর্ষিজোড়া গ্রামের লিমন শেখ (১২), খলিলপুর ইউনিয়নের আজিজুল ইসলাম (৬), কনকপুর ইউনিয়নের বুদ্ধিমন্তপুর গ্রামের বাসিন্দা শিবলু মিয়ার ছেলে সোহান আহমদ (৭), বড়লেখা উপজেলার ভাগাডহর গ্রামের আয়শা (১২) ও কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের মুক্তাজিপুর গ্রামের বাসিন্দা নাছির মিয়ার ছেলে আবু সাইদ আহমদ রেদোয়ান (৬)।

এ বিষয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, দুঃখজনকভাবে এ পর্যন্ত পানিতে ডুবে সাত জনের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি ইউনিয়নে মাইকিং করা হয়েছে, যাতে সবাই শিশুদের খেয়াল রাখে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল বলেন, চারটি নদীর মধ্যে তিনটির পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শুধু জুড়ী নদীর পানি বিপদসীমার ১৭৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আশা করি, দু-একদিনের মধ্যে পানি কমে যাবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী