মৌলভীবাজারে জেলা যুবলীগের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

মৌলভীবাজারে জেলা যুবলীগের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৬/২০২৪ ০৪:২০:৪০ পূর্বাহ্ন

মৌলভীবাজারে জেলা যুবলীগের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

ছবি: নিজস্ব


বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম জন্মবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষ্যে বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে মৌলভীবাজার জেলা যুবলীগ নেতৃবৃন্দরা বৃক্ষরোপণ ও গাছের চারা তিরণ করেছে।

বৃহস্পতিবার ২৭ জুন সকালে মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুরের শ্রী শ্রী গোবিন্দ জিউ-র মন্দিরে বৃক্ষ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন ও সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি মহি উদ্দিন ফহিম চৌধুরী, সন্দীপ দাশ, শেখ রুমেল আহমেদ ও অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সদস্য মো তাজুল ইসলাম, সাবেক সহসম্পাদক ও ইউপি সদস্য শামীম আহমেদ, মুবিন রাজা, ফরহাদ আহমেদ, নিত্য মজুমদার, জবাদুল ইসলাম, কাজল দে প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা যুবলীগের সভাপতি সৈয়দ রেজাউল রহমান সুমন বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে মৌলভীবাজার জেলা যুবলীগ নানা সামাজিক-মানবিক কর্মকান্ড বাস্তবায়ন করছে। ঐতিহ্যবাহী সংগঠন আওয়ামী লীগের প্লাাটিনাম জয়ন্তী উপলক্ষে আমরা ৫০০ গাছের চারা রোপনের উদ্যোগ নিয়েছি।

উদ্বোধনী দিনে ১৫০টি ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। সেই সাথে জগন্নাথপুর এলাকায় শ্রী শ্রী গোবিন্দ জিউ-র মন্দিরে চারা রোপন করা হয়। জেলার সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক বলেন, জেলা যুবলীগের উদ্যোগে আমরা গাছের চারা বিতরণ এবং রোপন করেছি। আমি প্রত্যাশা করছি, আগামীতে সরকারের বিরুদ্ধে যারা অপ-প্রচার চালাবে তাদের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা যুবলীগ রুখে দাঁড়াবে।



এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী