পায়ে হেঁটে হজ করতে রওনা দিলেন মৌলভীবাজারের এক যুবক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

পায়ে হেঁটে হজ করতে রওনা দিলেন মৌলভীবাজারের এক যুবক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৬/২০২৪ ০৭:৪২:৩১ পূর্বাহ্ন

পায়ে হেঁটে হজ করতে রওনা দিলেন মৌলভীবাজারের এক যুবক

ছবি: সংগৃহীত


পায়ে হেঁটে পবিত্র হজ পালনের সৌদি আরবের পথে রওনা দিয়েছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা ফয়সল আহমদ সাগর (৩৯) নামের এক যুবক। 

তিনি ওই উপজেলার হাটবল গ্রামের মৃত মঞ্জিল আলীর ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে সিলেট মহানগরীর খাসদবির বাদামবাগিচা এলাকায় বসবাস করেছেন।

শুক্রবার (২৮ জুন) বেলা ২টায় সৌদি আরবের উদ্দেশ্যে হজরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন।

ফয়সল জানান, গত কয়েক বছর আগে আমি একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলাম। এরপর থেকে মনে মনে ইচ্ছা পোষণ করি আমি পূর্ণ সুস্থ হয়ে পায়ে হেঁটে পবিত্র কাবা তাওয়াফ করবো হজ করবো। তাই পরিবারের অনুমতি নিয়ে হজরহ শাহজালাল (রহ.) দরগাহে নামাজ আদায় করে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে পায়ে হেঁটে সৌদি আরব রওনা দিয়েছি।

তিনি আরও বলেন, বিয়ানীবাজার উপজেলার সুতারকান্দি স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারত যাবো। পরে ভারত থেকে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত হয়ে সৌদি আরব ঢুকবো। প্রায় বছরখানেক সময় লাগবে সৌদি যেতে।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী