কমলগঞ্জে গাঁজাসহ দুই মা দ ক ব্যবসায়ী আ ট ক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

কমলগঞ্জে গাঁজাসহ দুই মা দ ক ব্যবসায়ী আ ট ক

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৬/২০২৪ ০৯:১৬:৩০ পূর্বাহ্ন

কমলগঞ্জে গাঁজাসহ দুই মা দ ক ব্যবসায়ী আ ট ক

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের কমলগঞ্জে ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৯জুন) সাড়ে ৯টায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগান (পুরান বাজার) ও গুলের হাওর (টিলাগাঁও) এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা পাওয়া যায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এসআই হারুন ও মহাদেব সঙ্গীয় ফোর্সসহ ইসলামপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

আটক দুইজন হলেন- উপজেলার ইসলামপুর ইউনিয়নের পুরান বাজার এলাকার শাহাদাত আলী ছেলে শাহেদ আহমদ (২০) ও গুলের হাওর (টিলাগাঁও) গ্রামের সালামত মিয়া ছেলে কালাম মিয়া (৩৫)।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃকতদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে। শনিবার সকালে তাদের দুজনকে কোটের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী